ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

উচ্ছেদ হচ্ছে মধুমতি মডেল টাউন

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ১১:৫৯:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ১১:৫৯:৫০ পূর্বাহ্ন
উচ্ছেদ হচ্ছে মধুমতি মডেল টাউন
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সাভারের বিতর্কিত মধুমতি মডেল টাউন উচ্ছেদ অভিযান শুরু করতে যাচ্ছে। মেট্রো মেকার্স অ্যান্ড ডেভেলপার্স লি. এর মালিকানাধীন প্রকল্পটি আদালতের নির্দেশে অবৈধ ঘোষণা করা হয়। পরবর্তীতে এই প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হয় ‘নান্দনিক হাউসিং’। চলতি সপ্তাহেই এই উচ্ছেদ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে রাজউক।

রাজউকের এক আন্তঃসংস্থা সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভাটি অনুষ্ঠিত হয় গত ১৮ ডিসেম্বর রাজউকের মিলনায়তনে। সভায় উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার। 

রাজউকের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উচ্ছেদ অভিযানের জন্য ঢাকা জেলা প্রশাসন, জেলা পুলিশ, পরিবেশ অধিদপ্তর এবং সড়ক ও জনপথ অধিদপ্তর সার্বিক সহায়তা করবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড জানিয়েছে, তারা ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করবে এবং ভবিষ্যতে রাজউকের অনুমোদন ছাড়া নতুন কোনো বিদ্যুৎ সংযোগ দেবে না। 

ঢাকা জেলা প্রশাসন জানিয়েছে, ওই মৌজায় জমির নামজারি ও খাজনা আদায় ইতোমধ্যেই বন্ধ করা হয়েছে। চলতি সপ্তাহে মাইকিং করে বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

মেট্রো মেকার্স অ্যান্ড ডেভেলপার্স লি. আমিনবাজারের বিলামালিয়া ও বালিয়ারপুর মৌজার জলাভূমি ভরাট করে ‘মধুমতি মডেল টাউন’ প্রকল্প গড়ে তোলে। রাজউকের ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) ২০২২-২০৩৫ অনুযায়ী, এই এলাকা বন্যাপ্রবণ এবং মুখ্য জলস্রোত অববাহিকা হিসেবে চিহ্নিত। এই প্রকল্পের বৈধতা নিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) জনস্বার্থে হাইকোর্টে রিট করে। 

২০১১ সালে উচ্চ আদালত প্রকল্পটি অবৈধ ঘোষণা করে এবং জমি আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেয়। পরে মেট্রো মেকার্স এবং প্লট মালিক সমিতি ২০১২ সালে আপিল করে, যা ২০১৯ সালে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে খারিজ হয়। 

২১ ডিসেম্বর প্রকল্প এলাকার শতাধিক পরিবার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানায়। তবে রাজউকের এক কর্মকর্তা জানিয়েছেন, উচ্ছেদ অভিযানের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। 

উল্লেখ্য, প্রকল্পটি উচ্ছেদের মাধ্যমে এলাকাটি পূর্বের জলাভূমির রূপে ফিরিয়ে আনা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা