ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

দীর্ঘ ১৭ বছর পর মুক্তি পেলেন বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ১২:০৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ১২:০৫:৩৩ অপরাহ্ন
দীর্ঘ ১৭ বছর পর মুক্তি পেলেন বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু
দীর্ঘ ১৭ বছর কারাগারে থাকার পর মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার পর কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হয়ে এতদিন কারাভোগ করছিলেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, "বিএনপি ভাইস-চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ভাই আজ সকালেই মুক্তি পেয়েছেন। কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাবেন এবং সেখান থেকে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।"

উল্লেখ্য, ২০০৮ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন পিন্টু। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১০ অক্টোবর এ মামলায় আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে সম্প্রতি হাইকোর্টে এই মামলার রায়ে খালাস পান পিন্টু। 

পিন্টুর মুক্তির খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। তিনি কারামুক্তির পর দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম