ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

অত্যাধুনিক যুদ্ধবিমানের বহর কিনছে পাকিস্তান, ছাড়িয়ে যাবে ভারতকে

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ১২:৫৭:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ১২:৫৭:২৫ অপরাহ্ন
অত্যাধুনিক যুদ্ধবিমানের বহর কিনছে পাকিস্তান, ছাড়িয়ে যাবে ভারতকে
চীনের তৈরি ৪০টি উন্নত স্টিলথ যুদ্ধবিমান কেনার জন্য বেইজিংয়ের সঙ্গে আলোচনা করছে পাকিস্তান। এই যুদ্ধবিমান, যাকে জে-৩৫এ নামে পরিচিত, দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য পরিবর্তন করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এই ধরনের যুদ্ধবিমান পাকিস্তান পেলে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ভারতের তুলনায় আরও শক্তিশালী হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের তৈরি এই ফাইটার জেট জে-৩৫এ হলো চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট। যুক্তরাষ্ট্রের পর চীন একমাত্র দেশ যাদের দুটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে, যা যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়।

চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জানিয়েছে, জে-৩৫এ একটি মাঝারি আকারের স্টিলথ যুদ্ধবিমান যা একাধিক ভূমিকা পালন করতে সক্ষম। পাকিস্তান যদি এই বিমানগুলোর একটি স্কোয়াড্রন কিনে, তবে এটি হবে চীনের বাইরে প্রথম দেশ হিসেবে, যা এই যুদ্ধবিমান ব্যবহার করবে এবং চীন থেকে সবচেয়ে উন্নত সামরিক প্রযুক্তির রফতানির একটি নজির সৃষ্টি হবে।

হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টের রিপোর্ট অনুযায়ী, চীন দুই বছরের কম সময়ে পাকিস্তানকে ৪০টি স্টিলথ ফাইটার জেট সরবরাহ করবে। চীনের প্রতিরক্ষা শিল্প ইতোমধ্যে এই বিমানগুলোর ব্যাপক উৎপাদনের জন্য প্রস্তুত রয়েছে। পাকিস্তান ইতোমধ্যে বিমান বাহিনীর জন্য এই যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি বাস্তবায়িত হলে পাকিস্তানের বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর থেকে অনেক এগিয়ে যাবে। মার্কিন বিমান বাহিনীর চায়না অ্যারোস্পেস স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক ব্রেন্ডান মুলভেনি বলেন, "এই পদক্ষেপ পাকিস্তানকে চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করেছে এবং পাকিস্তানের বিমান বাহিনী ভারতের তুলনায় একটি নতুন শক্তি হিসেবে উদিত হবে।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম