ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

মামলাবাজি-চাঁদাবাজি এখনো বন্ধ করতে পারেননি, সরকারকে মাহমুদুর রহমান

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০১:১০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০১:১০:৪১ অপরাহ্ন
মামলাবাজি-চাঁদাবাজি এখনো বন্ধ করতে পারেননি, সরকারকে মাহমুদুর রহমান
গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, সরকারের উপদেষ্টাদের মধ্যে কথার সামঞ্জস্য নেই এবং সরকার মামলাবাজি ও চাঁদাবাজি বন্ধ করতে ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর পুরানো পল্টনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনদুর্ভোগ কমানোর দাবিতে গণতন্ত্র মঞ্চের এই বিক্ষোভ সমাবেশে মান্না এসব মন্তব্য করেন।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, "দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ কেন করা সম্ভব হচ্ছে না?" তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গত চার মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সখ্যতা তৈরি করার চেষ্টা করেনি এবং সংস্কারের বিষয়ে অন্যদের সঙ্গে আলোচনা করছে না। "জাতীয় ঐক্যমত একা একা হতে পারে না। একদিন হঠাৎ করে সব রাজনৈতিক দল একমত হয়ে যেতে পারে না," মন্তব্য করেন তিনি। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে মান্না বলেন, "সরকারের কথায় স্বপ্নের কথা শোনা যাচ্ছে, কিন্তু জনগণ এখন দুঃস্বপ্ন দেখছে। আমরা আইনশৃঙ্খলার উন্নতি দেখতে পাচ্ছি না। মামলাবাজি ও চাঁদাবাজি চলছে, যা বন্ধ করা হয়নি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে।" তিনি সরকারের কাজের প্রতি হতাশা জানিয়ে বলেন, "সরকারের সফলতার হার কম। এখনো সময় আছে, জনগণের স্বপ্ন ভঙ্গ করে সরকারকে ব্যর্থ হতে দেবেন না।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ