ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চাই: এলজিআরডি প্রতিমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটক বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেন্দ্রে বসার পর এল নিয়োগ পরীক্ষা স্থগিতের খবর, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণও করেন সিএনজিচালক সুমন: পুলিশ রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন

গণহত্যার সাথে জড়িতদের বিএনপিতে নেয়া মানা: মির্জা ফখরুল

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০১:৩৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০১:৩৪:৩১ অপরাহ্ন
গণহত্যার সাথে জড়িতদের বিএনপিতে নেয়া মানা: মির্জা ফখরুল
ফ্যাসিবাদ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা গণহত্যায় জড়িত এবং সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করেছে, তাদেরকে বিএনপিতে স্থান দেওয়া হবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী, এ বিষয়ে বিএনপির সকল সেক্টরের নেতাকর্মীদের যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে তার নিজ জেলা ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্তরে জেলা বিএনপির উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় জেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে মুক্তির একমাত্র পথ হলো গণতন্ত্র প্রতিষ্ঠা। জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ জনগণের নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশ পরিচালনা করতে হবে। এর বাইরে অন্য কোনো সমাধান তার জানা নেই বলেও উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র-জনতার আন্দোলনকে উগ্রবাদীদের বিদ্রোহ হিসেবে অপপ্রচার করা হচ্ছে, তবে এটি ছিল জনগণের বিদ্রোহ। তিনি দায়িত্বশীল ব্যক্তিদের উত্তেজনাপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।

সিন্ডিকেট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কৃষক ও ভোক্তার মাঝখানে একটি মধ্যস্বত্বভোগী গোষ্ঠী রয়েছে, যারা কারসাজি করে মুনাফা অর্জন করছে। তিনি কৃষকদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। এ সময় গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বৃদ্ধি করারও আগ্রহ প্রকাশ করেন তিনি।

কমেন্ট বক্স
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে