ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

জাহাজে ৭ খুন: লাশ নিতে স্বজনদের ভিড়, শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০১:৫৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০১:৫৪:৪০ অপরাহ্ন
জাহাজে ৭ খুন: লাশ নিতে স্বজনদের ভিড়, শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

চাঁদপুরের মেঘনা নদীতে সারবাহী জাহাজে সাতজন নিহত হওয়ার ঘটনায় নিহতদের লাশ নিতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সামনে স্বজনদের ভিড় জমেছে। এদিকে, এই হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে শিল্প মন্ত্রণালয় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাতেই সাতটি লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আনা হয়। মঙ্গলবার ভোর থেকে স্বজনরা লাশ নিতে হাসপাতলে উপস্থিত হন, কিন্তু ময়নাতদন্ত প্রক্রিয়া শেষ না হওয়ায় তারা লাশ নিতে পারছেন না।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদ আহমেদ আখন্দ জানান, ‘রাতের দিকে লাশগুলো হাসপাতলে আসে। সুরতহাল তৈরি করার পর সকাল সাড়ে ৯টার দিকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পুলিশ নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।’

নিহতদের স্বজনরা জানিয়েছেন, লস্কর শেখ সবুজ  ও মাস্টার গোলাম কিবরিয়ার ছোট ভাই ও ভাগনে ফরিদপুরে এসে লাশ দেখে জানান, “সবার মৃত্যু এক ধরনের আঘাতে হয়েছে, যা থেকে আমরা ধারণা করছি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।” তাদের দাবি, প্রশাসন যেন দ্রুত সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করে।

এছাড়া, নিহত সালাউদ্দিন মোল্লার চাচাতো ভাই এবং আরেক মাস্টার জাহাঙ্গীর আলম বলেন, তারা ফেসবুকের মাধ্যমে জানেন যে এমভি আল-বাখেরা জাহাজে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। তাদের মতে, এটি কোনো ডাকাতি নয়, কারণ হত্যার পর দুর্বৃত্তরা কিছুই নেয়নি। তারা ধারণা করছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং চাঁদপুরের নৌ রুটে চাঁদাবাজির প্রবণতা রয়েছে, যেখানে চাঁদা না দিলে মারধর করা হয়।

মাগুরার মোহম্মদপুর এলাকার নিহত মাজেদুল ইসলামের বাবা আনিসুর রহমান সন্তানের লাশ দেখে মাটিতে গড়াগড়ি করতে থাকেন।

চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানিয়েছেন, “এখনো আমরা কোনো মামলা করতে পারিনি, তবে প্রক্রিয়া চলছে। জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং নৌ পুলিশ পৃথকভাবে তদন্ত অব্যাহত রেখেছে। দুপুরের মধ্যে ময়নাতদন্ত শেষ করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

এদিকে, শিল্প মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানিয়েছেন, এমভি আল-বাখেরা জাহাজে সাতজন হত্যার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক এবং যুগ্ম সচিবকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা