ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চাই: এলজিআরডি প্রতিমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটক বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেন্দ্রে বসার পর এল নিয়োগ পরীক্ষা স্থগিতের খবর, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণও করেন সিএনজিচালক সুমন: পুলিশ রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন

পদ্মা ব্যাংককে একীভূত করবে না, জানা‌ল এক্সিম ব্যাংক

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০২:৩১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০২:৩১:৪০ অপরাহ্ন
পদ্মা ব্যাংককে একীভূত করবে না, জানা‌ল এক্সিম ব্যাংক
নানা অনিয়ম ও দুর্নীতির কারণে দুর্বল হয়ে পড়া পদ্মা ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে না শারীয়াহ ভিত্তিক বেসরকারি ব্যাংক এক্সিম ব্যাংক। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনিয়োগকারীদের এই তথ্য জানিয়েছে। এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

চলতি বছরের শুরুতে দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক, এবং এটি ছিল দুটি ব্যাংকের একীভূত হওয়ার প্রথম সিদ্ধান্ত। এর পরেই বাংলাদেশ ব্যাংক একীভূতকরণের জন্য নীতিমালা জারি করে।

আগের সিদ্ধান্ত অনুযায়ী, এক্সিম ব্যাংক ১৪ মার্চ পদ্মা ব্যাংককে একীভূত করার ব্যাপারে সম্মত হয়েছিল এবং ১৮ মার্চ দুটি ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু চুক্তির পর থেকে পদ্মা ব্যাংক আমানত সংগ্রহ কার্যত বন্ধ করে দিয়েছে এবং নতুন ঋণ প্রদানও বন্ধ রয়েছে। পুরনো ঋণের তদারকি এবং দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম চলমান রয়েছে।

পদ্মা ব্যাংকের দুর্বলতা এবং চলমান সমস্যার কারণে একীভূতকরণটি কার্যকর করা সম্ভব হয়নি। বাংলাদেশ ব্যাংক চলতি বছরের ৩১ জানুয়ারি এক আলোচনা সভায় দুর্বল ব্যাংকগুলোর একীভূত হওয়ার পরামর্শ প্রদান করে, যেখানে ভালো এবং দুর্বল ব্যাংকের এমডিদের একীভূত হওয়ার জন্য আলোচনা শুরু করতে বলা হয়েছিল।

২০১৩ সালে ফারমার্স ব্যাংক হিসাবে অনুমোদন পাওয়া পদ্মা ব্যাংক পরবর্তীতে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির শিকার হয়। ব্যাংকটির নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক রাখা হয় এবং ২০১৭ সালে এটি সরকারি একাধিক ব্যাংক ও সংস্থার সঙ্গে মালিকানা পরিবর্তন করে।

অন্যদিকে, এক্সিম ব্যাংক ১৯৯৯ সালে কার্যক্রম শুরু করে এবং বর্তমানে এটি ইসলামী ধারার ব্যাংক হিসেবে কাজ করছে।

কমেন্ট বক্স
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে