ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়া সরকারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে: উপদেষ্টা আসিফ

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০২:৪১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০২:৪১:১৫ অপরাহ্ন
নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়া সরকারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে: উপদেষ্টা আসিফ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়ার কারণে সরকারের সংস্কার কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি আজ মঙ্গলবার দিনাজপুরের কাহারোল উপজেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।

তিনি রাজনৈতিক দলগুলোকে সংস্কার কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “আমাদের আন্দোলনের এক দফা ছিল ফ্যাসিবাদী সরকারের পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। সেই এক দফা বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠানে যে ধরনের সংস্কার প্রয়োজন, সরকার সেই এজেন্ডা নিয়ে কাজ করছে। সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিলে সে অনুযায়ী আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। তবে রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়ার ফলে সরকারের সংস্কার কার্যক্রম ব্যাহত হচ্ছে। সেটা এক ধরনের বাধা সৃষ্টি করছে।”

এছাড়া, তিনি রংপুর বিভাগের উন্নয়ন না হওয়ার পেছনে বিগত সরকারের অনীহাকে দায়ী করেন এবং অভিযোগ করেন যে, বিশেষ বিশেষ এলাকায় উন্নয়ন করা হয়েছে।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম