ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

সবজিতে কিছুটা স্বস্তি,অস্থিরতা শুরু পেঁয়াজের দামে

  • আপলোড সময় : ২৮-১০-২০২৪ ১২:২৮:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৪ ১২:২৮:৩১ অপরাহ্ন
সবজিতে কিছুটা স্বস্তি,অস্থিরতা শুরু পেঁয়াজের দামে
চলতি মাসের কয়েক সপ্তাহ অস্থির ছিল সবজির বাজার। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় অনেকটাই দাম কমে স্বস্তি ফিরতে শুরু করেছে ক্রেতাদের মধ্যে। তবে অস্থিরতা শুরু হয়েছে পেঁয়াজের দামে।এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে ১৩০ থেকে ১৫০ টাকায় উঠেছে।বাজার ঘুরে, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, পাইকারি বাজারগুলোতে সবজির সরবরাহ বাড়ায় দাম কমে আসছে। বাজারে বেশির ভাগ সবজির কেজি এখন ৫০ থেকে ৭০ টাকার আশপাশে। অথচ কিছু দিন আগেও যা ছিল ১০০ টাকার কাছাকাছি।গতকাল রোববার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, বাজারে এখন সব ধরনের সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। 

খুচরায় প্রতি কেজি পটোল, চিচিঙ্গা, ধুন্দল বিক্রি হচ্ছে ৫০ টাকায়, পেঁপে ৪০ টাকা, লম্বা বেগুন কেজি ৬০ থেকে ৭০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, করলা কেজি ৮০ থেকে ৯০ টাকা, কাঁচা মরিচ কেজি ১২০ থেকে ১৪০ টাকা, দেশি শসা কেজি ৬০ টাকা, কচুরমুখি কেজি ৬০ টাকা, ফুল কপি প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা, লাউ প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, শিম কেজি ১২০ থেকে ১৪০ টাকা, টমেটো কেজি ১৬০ থেকে ১৮০ টাকা ও বরবটি কেজি ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হয়। তবে কারওয়ান বাজারের খুচরা পর্যায়ে যে দামে সবজি বিক্রি হচ্ছে তার চেয়ে প্রতিটি সবজি কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়িয়ে রাজধানীর খুচরা বাজারগুলোতে বিক্রি করছেন বিক্রেতারা।কারওয়ান বাজারের কাঁচা মরিচ বিক্রেতা মো: সালাম বলেন, ‘বাজারে এখন পর্যাপ্ত কাঁচা মরিচের আমদানি রয়েছে, যার কারণে দাম কমে এসেছে।এদিকে কারওয়ান বাজারের সবজি বিক্রেতা ইব্রাহিম খলিল বলেন, ‘মূলত টানা বৃষ্টি ও বন্যার কারণে বাজারে সবজির সরবরাহে ঘাটতি হওয়ায় দাম বেড়ে গিয়েছিল।

এখন শীতের সবজি আসা শুরু হয়েছে, সরবরাহও আগের তুলনায় অনেক বেড়েছে। যার কারণে সবজির দাম এখন প্রতিদিনই কমছে।’কারওয়ান বাজারে কথা হয় ক্রেতা খন্দকার আবুল হায়াৎ বলেন, ‘বাজারে এখন সবজির দাম অনেকটাই কমেছে। তার পরও আরো কমা উচিত। কয়েক দিন আগেও সবজির দাম শুনে বুক কেঁপে উঠত। তবে দাম আরেকটু কমে এলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরত।’ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮৫ থেকে ১৯০ টাকায় বিক্রি হতে দেখা যায়। সোনালি মুরগি প্রতি কেজি ২৯০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে