ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

তুরস্কে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০৩:১৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০৩:১৬:৫৩ অপরাহ্ন
তুরস্কে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩
তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলীয় বালিকেসি প্রদেশের কারেসি জেলায় একটি বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৩ জন নিহত ও আরও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে, মুহূর্তের মধ্যে ভবনটি ধসে পড়ে।

স্থানীয় গভর্নর ইসমাইল উস্তাওগলু জানিয়েছেন, প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে ১৩ জন কর্মচারী নিহত হয়েছেন এবং আহতদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর নয়। বিস্ফোরণের পর দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে কারখানার ভেতরে কোনও কর্মী নেই।

বিস্ফোরণের ফলে কারখানার আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, জানালার কাচ ও ইটের টুকরা ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে বহু অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

তবে বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত নয়, তবে স্থানীয় কর্মকর্তারা যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করছেন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেন, ঘটনাস্থলে বিশেষজ্ঞদের একটি দল তদন্ত শুরু করেছে এবং সরকারের প্রসিকিউটররা পৃথকভাবে এই ঘটনায় তদন্ত করছেন।

এই কারখানায় দেশীয় এবং আন্তর্জাতিক বাজারের জন্য যুদ্ধবিরোধী অস্ত্র, বিস্ফোরক এবং কামানের গোলা তৈরি করা হয়।

সূত্র: এএফপি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে