ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

আ. লীগ হিন্দুদের ব্যবহার করে সুবিধা নিয়েছে, বললেন পুরোহিত মিলন

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০৪:০৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০৪:০৭:০২ অপরাহ্ন
আ. লীগ হিন্দুদের ব্যবহার করে সুবিধা নিয়েছে, বললেন পুরোহিত মিলন
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় অনুষ্ঠিত জেলা জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে স্থানীয় পূজা মণ্ডপের পুরোহিত মিলন ভট্টাচার্য আওয়ামী লীগ সরকারের নীতির সমালোচনা করে এবং জামায়াতের প্রশংসা করে বক্তব্য দিয়েছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে পুরোহিত মিলন ভট্টাচার্য বলেন, “আওয়ামী লীগ সরকার হিন্দুদের ব্যবহার করে নিজেদের সুবিধা নিয়েছে। কিন্তু জামায়াতে ইসলামী আমাদের বাড়িঘর পাহারা দিয়েছে। এবার আমাদের ধর্মীয় উৎসবে পুলিশের প্রয়োজন হয়নি। আমরা শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করেছি।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

পুরোহিত মিলন আরও বলেন, “ডা. শফিকুর রহমান যদি দেশের প্রধানমন্ত্রী হন, তাহলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে। তিনি দেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী।”

তিনি ইসকন নেতাদের কর্মকাণ্ডেরও তীব্র সমালোচনা করেন।

দীর্ঘ ১৮ বছর পর গাইবান্ধা জেলা জামায়াত বড় পরিসরে রাজনৈতিক সমাবেশ আয়োজন করল। ২০০২ সালে প্রয়াত জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাঈদী একই মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দিয়েছিলেন। এরপর এই মাঠে আর কোনো বড় সমাবেশ করতে পারেনি দলটি। ফলে এবারের সমাবেশ ঘিরে জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ