ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পুনর্বিনিয়োগ সুবিধা পাবেন না

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০৪:৪১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০৪:৪১:৪৫ অপরাহ্ন
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পুনর্বিনিয়োগ সুবিধা পাবেন না
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আর সঞ্চয়পত্রে পুনর্বিনিয়োগের সুযোগ পাবেন না। এই সুবিধা কেবল ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য সীমিত থাকবে। তবে আন্তর্জাতিক সমুদ্রগামী জাহাজে চাকরিরত নাবিক, এয়ারওয়েজ কোম্পানিতে চাকরিরত পাইলট এবং কেবিন ক্রুরা এখন থেকে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করতে পারবেন।

গত রোববার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) একটি প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানিয়েছে। এর আগে ৩ নভেম্বর আইআরডি পুনর্বিনিয়োগের নতুন নিয়ম চালু করলেও কিছু বিষয় অস্পষ্ট থাকায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল।

সঞ্চয়পত্রের বিভিন্ন পণ্য, যেমন তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্রে পুনর্বিনিয়োগের সুযোগ পাবেন ব্যক্তি বিনিয়োগকারীরা। পাশাপাশি, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাবেও বিনিয়োগ ও পুনর্বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, যারা ভবিষ্য তহবিলের অর্থ সঞ্চয়পত্রে বিনিয়োগ করতেন, তারা পুনর্বিনিয়োগের সুযোগ বন্ধ হওয়ায় হতাশা প্রকাশ করেছেন।

একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য করেছেন, “এই সিদ্ধান্ত সঠিক হয়নি। আমরা আশা করি, আইআরডি এটি পুনর্বিবেচনা করবে।”

নতুন প্রজ্ঞাপনে আন্তর্জাতিক সমুদ্রগামী নাবিক এবং এয়ারওয়েজ কর্মীদের জন্য ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগের সুযোগ সহজ হয়েছে। প্রজ্ঞাপনে ‘অনিবাসী’ শব্দটি বাদ দেওয়ায় বিনিয়োগের পথ খুলেছে।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি গোলাম মহিউদ্দিন কাদরী বলেন, “নতুন প্রজ্ঞাপনের ফলে আমরা এখন বিনিয়োগ করতে পারব। এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত।”

প্রজ্ঞাপনের ফলে ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য সুবিধা বাড়লেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ বিষয়ে পুনর্বিবেচনা প্রয়োজন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা