ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ছাত্র আন্দোলনের গ্রাফিতির ওপর জয় বাংলা স্লোগান, শিক্ষার্থীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০৪:৫৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০৪:৫৭:১৫ অপরাহ্ন
ছাত্র আন্দোলনের গ্রাফিতির ওপর জয় বাংলা স্লোগান, শিক্ষার্থীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের থানা-সংলগ্ন দেয়ালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আঁকা গ্রাফিতির ওপর সদ্য স্থগিত হওয়া জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ লেখার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে জেলাজুড়ে আলোচনা শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ চিত্র দেখা যায়। ধারণা করা হচ্ছে, সোমবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে।

গ্রাফিতিগুলো আঁকার সঙ্গে জড়িত শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘রাতের আঁধারে কোনো অপশক্তি গ্রাফিতিগুলো নষ্ট করেছে। এগুলোর ওপর “জয় বাংলা” ও “জয় বঙ্গবন্ধু” স্লোগান লেখা হয়েছে। জয় বাংলা স্লোগান হাইকোর্ট স্থগিত করেছেন, এটা তো আমাদের বিষয় নয়। তারা কেন আমাদের গ্রাফিতি নষ্ট করল?’

স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নালিতাবাড়ী পৌর শহরের বিভিন্ন দেয়ালে প্রতিবাদী এসব চিত্র আঁকা হয়। এসব গ্রাফিতিতে দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা দেওয়া হয়েছিল। তবে আজ সকালে এসব চিত্রের ওপর স্লোগান দুটি দেখতে পান তাঁরা।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা হাসান তৌফিক বলেন, ‘তাঁরা গ্রাফিতির ওপর “জয় বাংলা” না লিখে অন্য কোথাও লিখতে পারতেন। কেন আমাদের চেতনার ওপর আঘাত করছেন? যাঁরা এ কাজ করেছেন, তাঁরা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করেন না, এটা তারই প্রমাণ।’

আরেক শিক্ষার্থী রুহুল সিদ্দিকী বলেন, ‘বিষয়টি দুঃখজনক। সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা