ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

কক্সবাজারে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০৫:৪০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০৫:৪০:০৫ অপরাহ্ন
কক্সবাজারে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স অনুষ্ঠিত
কক্সবাজারে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স-২০২৪। ২২ ও ২৩ ডিসেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত দুটি সম্মেলনে সারাদেশ থেকে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের সহস্রাধিক ডিস্ট্রিবিউটর, বিক্রয় প্রতিনিধি, ওয়ালটনের পরিচালনা পর্ষদ সদস্য এবং ঊর্দ্ধতন কর্মকর্তাগণ অংশ নেন। 

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ইনানীতে হোটেল সী পার্ল এর সামনে সমুদ্র তীরে আয়োজন করা হয় ‘ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স-২০২৪’। পরের দিন সোমবার সন্ধ্যায় (২৩ ডিসেম্বর) একই স্থানে অনুষ্ঠিত হয় ‘সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স- ২০২৪’। দুটি সম্মেলনই আতশবাজির মধ্য দিয়ে উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। 

সে সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালক জাকিয়া সুলতানা, মাইক্রো-টেক করপোরেশনের চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর নিশাত তাসনিম শুচি, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, মো. জিয়াউল আলম, এফসিএ, ও ইভা রিজওয়ানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান ও মো. রফিকুল ইসলাম, এফসিএস, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. সোহেল রানা, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম, আব্দুল্লাহ-আল-মামুন, মো. শাহজালাল হোসেন লিমন, তানভীর আঞ্জুম প্রমুখ।

দুটি সম্মেলনই সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। অতিথিদের আনন্দ ও বিনোদনের মাত্রা আরো বাড়িয়ে তুলতে ছিলেন দেশের বিখ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি।

সম্মেলনে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বিক্রিতে ধারাবাহিক প্রবৃদ্ধি জোরদার করতে সময়োপযোগি বাজার গবেষণা, বিপণন ও ব্যবসায়িক কলাকৌশল নিয়ে পরিবেশকদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।

ক্রেতারা সময়োপযোগি ও আধুনিক কি ধরণের পণ্য চান সে সম্পর্কে পরিবেশকদের তথ্য দেয়ার আহবান জানিয়ে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, আপনাদের দেয়া তথ্যের ভিত্তিতে ক্রেতাদের চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের গুণগতমান সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে প্রতিনিয়ত আপডেট হচ্ছে। পাশাপাশি, প্রতিবছরই নতুন নতুন পণ্য ও মডেল বাজারে ছাড়তে সক্ষম হচ্ছি আমরা। 

পরিবেশকদের গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্ক পরিদর্শনের আমন্ত্রণ জানিয়ে তিনি আরো বলেন, আপনারা ওয়ালটন হাই-টেক পার্কে এলে শুধু ওয়ালটন সম্পর্কেই নয় বরং ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা এবং অগ্রগতি সম্পর্কে বিপুল অভিজ্ঞতা লাভ করতে পারবেন। 

সম্মেলনে অংশ নেয়া পরিবেশকদের উদ্দেশ্যে ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, আপনাদের বেশিরভাগই দেখতে তরুণ হলেও ব্যবসার দিক থেকে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ। আপনাদের অক্লান্ত শ্রম ও প্রচেষ্টায় দ্রুত এগিয়ে যাচ্ছে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স। সিংহভাগ চাহিদা নিজেরা পূরণের লক্ষ্যে আমাদেরকে বাজার গবেষণা চলমান রয়েছে। সে সময় তিনি ডিস্ট্রিবিউটরদের আঞ্চলিক পর্যায়ে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ব্যাপক ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন। সম্মেলন দুটি উপলক্ষে বর্ণিল ব্যানার-ফেস্টুন ও সুসজ্জ্বিত তোরণে সাজানো হয় পুরো কক্সবাজার শহর।  সম্মেলনে অংশ নিতে সারাদেশ থেকে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের সহস্রাধিক ডিস্ট্রিবিউটর কক্সবাজার এলে তাদের পদচারণায় হোটেল রয়েল টিউলিপ ও ইনানী সমুদ্র সৈকত উৎসবে রূপ নেয়। 

সম্মেলনে চলতি বছর ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বিক্রয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জনে বিশেষ অবদান রাখায় অর্ধ-শতাধিক পরিবেশককে পুরস্কৃত করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স-২০২৪।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী

প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী