ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

নতুন স্কুইড গেম আসছে

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০৬:২৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০৬:২৫:০৮ অপরাহ্ন
নতুন স্কুইড গেম আসছে

অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে বিশ্বজুড়ে জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় মৌসুম। বহুল প্রতীক্ষিত এই মৌসুমটি মুক্তি পাচ্ছে আগামী ২৬ ডিসেম্বর।

এর আগে নেটফ্লিক্স প্রকাশ করেছে দ্বিতীয় মৌসুমের পোস্টার। পোস্টারের ট্যাগলাইনে লেখা, ‘খেলা শেষ হবে না’, যা সিরিজটির উত্তেজনা বাড়িয়ে তুলেছে।

২০২১ সালের সেপ্টেম্বরে মুক্তি পাওয়া প্রথম মৌসুম বিশ্বজুড়ে আলোড়ন তোলে। মাত্র ২৮ দিনে ১ দশমিক ৬ বিলিয়ন ঘণ্টা দেখা হয়েছিল সিরিজটি। অসাধারণ সাফল্যের কারণে এটি এমি অ্যাওয়ার্ডসহ একাধিক পুরস্কার জিতেছে।

থ্রিলারধর্মী সিরিজটি রচনা ও পরিচালনা করেছেন হোয়াং ডং-হিউক। দ্বিতীয় মৌসুমেও মূল চরিত্রে অভিনয় করেছেন লি জাং জে। প্রথম মৌসুমের বেশ কিছু পরিচিত মুখের পাশাপাশি নতুন চরিত্রে যুক্ত হয়েছেন আই এম সিওয়ান, কাং হা নেউল, লি জিন উক এবং পার্ক গিয়ু ইয়ং।

এরই মধ্যে নেটফ্লিক্স গত আগস্টে জানিয়েছে, সিরিজটির তৃতীয় মৌসুমের কাজও চলছে। আগামী বছর সেটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

‘স্কুইড গেম’–এর দ্বিতীয় মৌসুম নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে, এবার দেখার পালা সিরিজটি কতটা আলোড়ন তুলতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা