ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনামূল্যে স্কুলড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিক শিক্ষার্থীরা ‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু চার দিন আগে ছিল বিবাহবার্ষিকী, আজ ছেলের জন্মদিন মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী সাতক্ষীরায় নারী দোকানিকে হত্যার পর গহনা ছিনতাই ছেলের হাতেই জীবনপ্রদীপ নিভল মায়ের যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশে টাকা দিতে দেরি হওয়ার জেরে টর্চ জ্বালিয়ে কয়েক ঘণ্টা সংঘর্ষ হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার

পাকিস্তানকে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিল আফগানিস্তান, সীমান্তে উত্তেজনা তুঙ্গে

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ১০:৫২:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ১০:৫২:৪৭ পূর্বাহ্ন
পাকিস্তানকে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিল আফগানিস্তান, সীমান্তে উত্তেজনা তুঙ্গে
পাকিস্তানের বিমান হামলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “আফগানিস্তানের ভূমি ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। পাকিস্তানকে এই হামলার উপযুক্ত জবাব দিতে হবে।”

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে আফগানিস্তানের পাকতিকার বারমাল জেলায় পাকিস্তানি যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণ করা হয়। স্থানীয় সূত্র জানায়, হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে আটকে পড়া আরও অনেকের মৃত্যুর আশঙ্কা রয়েছে।

পাকিস্তানি নিরাপত্তা সূত্র বলছে, হামলার লক্ষ্য ছিল সীমান্তে সক্রিয় পাকিস্তানি তালেবানদের (টিটিপি) আস্তানা। তবে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খোয়ারজমি একে "বেসামরিক নাগরিকদের ওপর বর্বর আক্রমণ" বলে অভিহিত করেছেন।

আফগান সংবাদমাধ্যম খামা প্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমান হামলায় বারমাল জেলার একটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে নারী ও শিশুসহ ১৫টি মরদেহ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকস্মিক বিমান হামলায় শান্ত গ্রামগুলো মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়।

তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর এ ধরনের আঘাত সহ্য করা হবে না। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, "পাকিস্তানের এই হামলার বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়া হবে।"

বিশেষজ্ঞরা বলছেন, এই হামলার ফলে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। দুই দেশের বিরাজমান সংকট সীমান্ত অঞ্চলের জঙ্গিগোষ্ঠীগুলোকেও উৎসাহিত করতে পারে।

এ ঘটনার বিষয়ে পাকিস্তান সরকার এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে সীমান্ত এলাকায় পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই

‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই