ঢাকা , শুক্রবার, ২২ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন চেয়ে করা রিট খারিজ করলো হাইকোর্ট মাঝ আকাশে বিমানে বিশৃঙ্খলার মাঝেই ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২ ঘণ্টার পর ঘন্টা বসে থাকছেন? ভয়াবহ বিপদের বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস জুলাইয়ের গ্রাফিতি অপসারণে মেয়রের কোনো নির্দেশনা নেই : চসিক ওয়াশিংটনের ‘কঠোর ৫ দফা’ প্রত্যাখ্যান তেহরানের ‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর আ. লীগ নেতার বিরুদ্ধে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ নাইক্ষ্যংছড়িতে অসুস্থ মা হাতির মৃত্যু, শাবকের কান্না ও আহাজারিতে ভারী লোকালয় দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার

‘নাকে খত দিয়ে মসজিদ পর্যন্ত গেলেই ছেড়ে দেওয়া হবে’

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ১১:২৪:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ১১:২৪:২৩ পূর্বাহ্ন
‘নাকে খত দিয়ে মসজিদ পর্যন্ত গেলেই ছেড়ে দেওয়া হবে’
লক্ষ্মীপুর সদর উপজেলার কাজির দিঘীরপাড় বাজারে চুরির অভিযোগে এক যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন ও নাকে খত দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (২৪ ডিসেম্বর) রাতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নাকে খত দিয়ে মসজিদ পর্যন্ত যাওয়ার নির্দেশ দেওয়া হয় যুবককে।

পুলিশ জানিয়েছে, ভিডিও ভাইরাল হওয়ার পর রাতেই নির্যাতিত যুবকের খোঁজে অভিযান চালানো হয়। তবে তাকে পাওয়া যায়নি। পুলিশের ধারণা, অপমানের কারণে তিনি আত্মগোপন করেছেন।

ভুক্তভোগীর নাম রহমত উল্লাহ। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আহমদ উল্লাহর ছেলে। রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে উত্তর হামছাদী ইউনিয়নের কাজির দিঘীরপাড় বাজারে চুরির অভিযোগ তুলে স্থানীয় ব্যবসায়ীরা তাকে মারধর করেন।

ভিডিওতে দেখা যায়, রহমতকে একটি খুঁটিতে বেঁধে রাখা হয়েছে এবং কয়েকজন ব্যবসায়ী তার ওপর চড়াও হন। তাকে নাকে খত দিয়ে মসজিদ পর্যন্ত যাওয়ার নির্দেশ দেওয়া হয়। নাকে খত দেওয়ার পরও পেছন থেকে তাকে লাঠি দিয়ে পেটানো হয়।

ঘটনার বিষয়ে বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিন বলেন, ‘ওদুদ নামে এক দোকানদারের টাকার বাক্স থেকে টাকা চুরির চেষ্টা করলে রহমতকে আটক করা হয়। এরপর স্থানীয়রা তাকে মারধর করে। পরে আমি গিয়ে তাকে উদ্ধার করি।’

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ‘ভিডিওটি নজরে আসার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরির অভিযোগ সত্য হলেও এমন নির্যাতন অন্যায়। ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় বইছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘হানিমুন’-এর জন্য  ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে  কানাডার নারসিসে

‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে