ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০ বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা
জামায়াতের আমির বললেন

দেশে দেশপ্রেমিক শক্তি দুটি, একটি সেনাবাহিনী অপরটি জামায়াত

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ১২:০৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ১২:০৫:২০ অপরাহ্ন
দেশে দেশপ্রেমিক শক্তি দুটি, একটি সেনাবাহিনী অপরটি জামায়াত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি রয়েছে—একটি সেনাবাহিনী, অন্যটি জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ সরকার এ দুটি শক্তির ক্ষতিসাধন করেছে। প্রথমে সেনাবাহিনীর ওপর আঘাত হেনেছে, পরে জামায়াতকে তছনছ করার চেষ্টা করেছে।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে রংপুরের পাগলাপীরে দলের এক পথসভায় এসব কথা বলেন তিনি। এছাড়া মঙ্গলবার সকালে গাইবান্ধার ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘দেশে ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি বন্ধ করতে হবে। আগামীর বাংলাদেশ হবে সাম্যের, বৈষম্যহীন। ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না। তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে মসজিদ বা মন্দির পাহারার প্রয়োজন হবে না।’

গাইবান্ধার কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির আব্দুল করিম। বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মমতাজ উদ্দিন এবং অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

রংপুরের মিঠাপুকুরে উপজেলা শাখার আয়োজিত এক পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামীর বাংলাদেশ তরুণদের হাতে তুলে দিতে চাই। তারাই হবে দেশের ভবিষ্যৎ চালক।’

উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী এবং সেক্রেটারি জেনারেল মাওলানা এনামুল হক।

এরপর পীরগঞ্জে ফ্লাইওভারের নিচে এক পথসভায় বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মিজানুর রহমান। বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী ও সেক্রেটারি মাওলানা এনামুল হক।

পথসভাগুলোতে শফিকুর রহমান বিভিন্ন ইস্যুতে দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরেন।

কমেন্ট বক্স
ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০

ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০