ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

৮ মাস ২১ দিনে কুরআনের হাফেজ হলেন ৮ বছরের নুরাজ

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ১২:১৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ১২:১৮:০৩ অপরাহ্ন
৮ মাস ২১ দিনে কুরআনের হাফেজ হলেন ৮ বছরের নুরাজ
টাঙ্গাইলের কুরতুবী প্রি-ক্যাডেট মাদরাসা সিটি ক্যাম্পাসের অত্যন্ত মেধাবী ছাত্র হুমাইদ হাসান নুরাজ মাত্র ৮ মাস ২১ দিনে পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন। তার বয়স মাত্র ৮ বছর। নুরাজের গ্রামের বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ফুলকুমরা এলাকায়। তার বাবা চাকরির সুবাদে বর্তমানে টাঙ্গাইলের রেজিস্ট্রিপাড়ায় বসবাস করছেন।

সাধারণত একজন ছাত্রের হাফেজ হতে সময় লাগে দুই বছর থেকে আড়াই বছর। তবে নুরাজ মাত্র ২৬৫ দিনে এই কীর্তি স্থাপন করেছে।

নুরাজের অল্প সময়ে হাফেজ হওয়ার পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম এবং দৃষ্টান্তমূলক ইচ্ছাশক্তি। সে কখনো সময় নষ্ট করতো না। প্রতিদিনের পড়া শেষ করার পর অতিরিক্ত পড়া শিখতো। এমনকি কখনো কখনো পড়তে পড়তে মধ্যরাত হয়ে যেতেও সে খেয়াল করতো না।

তার এই মেধা দেখে মাদরাসার শিক্ষকরা তাকে আরও উৎসাহিত করতেন।

নুরাজের হিফজ শিক্ষক হাফেজ মো. শাহাদত হোসাইন বলেন, “এমন মেধাবী ছাত্র পেয়ে আমি আনন্দিত। তার দ্রুত হিফজ সম্পন্ন করায় আমি আল্লাহর কাছে তার জন্য দোয়া করি।”

নুরাজের মা উম্মে হাবিবা জানান, “পুত্রের এমন কীর্তিতে আমি খুব আনন্দিত এবং গর্বিত।”

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম