ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভারতের সীমান্তঘেঁষা ‘চিন’ রাজ্যের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ১২:২৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ১২:২৫:৩৫ অপরাহ্ন
ভারতের সীমান্তঘেঁষা ‘চিন’ রাজ্যের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা
ভারতের মণিপুর রাজ্যের লাগোয়া মিয়ানমারের চিন রাজ্য পুরোপুরি দখল করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী। বাংলাদেশের সীমান্তঘেঁষা রাখাইন রাজ্য দখলের পর এবার ভারতের সীমান্তঘেঁষা রাজ্য চিনও তাদের দখলে এসেছে। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিদ্রোহী গোষ্ঠী চিন ব্রাদারহুডের মুখপাত্র ইয়াও ম্যাং এক বিবৃতিতে জানান, “আমাদের যোদ্ধারা মিনদাত ও কানপেটলেট শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। চিনের ৮০ শতাংশ এখন আমাদের দখলে।”

গত কয়েক মাসে বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমারের জান্তা সরকারকে হটিয়ে থাইল্যান্ড ও চীন সীসান্তের বেশিরভাগ অংশ দখলে নিয়েছে। চলতি মাসের প্রথম দিকে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রাখাইন রাজ্য নিয়ন্ত্রণে নেয়। এরই ধারাবাহিকতায়, ভারতের মণিপুর সীমান্তে অবস্থিত চিন রাজ্যেরও দখল নিল তারা।

ইরাবতীর প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন জান্তাবিরোধী জোট ‘চিন ব্রাদারহুড’-এর অংশ হিসেবে ‘ইয়াও ডিফেন্স ফোর্স’, সাগাইন অঞ্চলে সক্রিয় ‘ইয়াও আর্মি’ এবং ‘মনিওয়া পিপলস ডিফেন্স ফোর্স’ চিন প্রদেশ দখলের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত প্রধানমন্ত্রী অং সান সূচিকে উৎখাত করে ক্ষমতা দখলে নেয় দেশটির সেনাবাহিনী। এরপর দুই বছরেরও বেশি সময় পর, ২০২৩ সালের নভেম্বর থেকে মিয়ানমারের তিন বিদ্রোহী গোষ্ঠী—তাং ন্যাশনাল লিবারেশন আর্মি , আরাকান আর্মি এবং মায়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি—মিলে জান্তা সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে। পরে এ অভিযানে যোগ দেয় চিন ন্যাশনাল আর্মি  ও চায়নাল্যান্ড ডিফেন্স ফোর্স এবং সু চির সমর্থক সশস্ত্র গোষ্ঠী ‘পিপলস ডিফেন্স ফোর্স’ ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা