ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

গানে গানে জাগিয়ে দেওয়া হবে তারুণ্যের উচ্ছ্বাস: জেমস

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ১২:৫৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ১২:৫৬:৪৪ অপরাহ্ন
গানে গানে জাগিয়ে দেওয়া হবে তারুণ্যের উচ্ছ্বাস: জেমস
উপমহাদেশের নন্দিত কণ্ঠশিল্পী রাহাত ফতেহ আলী খান দিয়ে শুরু হওয়া ‘বিপিএল টি২০ মিউজিক ফেস্ট ২০২৫’ কনসার্টের দ্বিতীয় পর্ব আজ সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার রাজধানী ঢাকায় আয়োজিত প্রথম পর্বের সাফল্যের পর আজ সিলেটের জেলা স্টেডিয়ামে এই কনসার্টের দ্বিতীয় পর্বে পারফর্ম করবেন দেশের শীর্ষ ব্যান্ড তারকা জেমস। ব্যান্ড নগর বাউল নিয়ে তিনি মঞ্চ মাতাবেন, আর তার সঙ্গে যোগ দেবেন আসিফ আকবর, তোসিবা বেগম, মুজা ও সঞ্জয়।

‘বিপিএল টি২০ মিউজিক ফেস্ট ২০২৫’ কনসার্ট নিয়ে জেমস বলেন, “তারুণ্যের উৎসব বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিসিবির এই আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার। আজ গানে গানে জাগিয়ে দেবো তারুণ্যের উচ্ছ্বাস।”

আয়োজকরা জানিয়েছেন, বিপিএল ২০২৫ আসরের শুরুর দিকে সিলেটে এ আয়োজনের মাধ্যমে দেশের ক্রিকেট ও সংগীত ভক্তদের জন্য এক স্মরণীয় সন্ধ্যা উপহার দিতে চান। সোমবার মিরপুরে প্রথম পর্বে বিপুল সাড়া পাওয়া গেছে এবং সিলেটে সেও তার ব্যতিক্রম হবে না বলে আশা প্রকাশ করেছেন তারা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি জানিয়েছেন, "বিপিএলের আগমনী বার্তা সর্বস্তরে ছড়িয়ে দিতে এই বর্ণাঢ্য সংগীত উৎসবের আয়োজন করা হয়েছে। মধুমতি ব্যাংকের সৌজন্যে তিনটি কনসার্টের মাধ্যমে বিপিএলকে আরও প্রাণবন্ত করে তুলতে কাজ করছি আমরা।"

কনসার্টের শুরু হবে আজ বিকেল সাড়ে ৫টায়, চলবে রাত পর্যন্ত। সিলেটের দর্শকদের জন্য দুপুর আড়াইটায় স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে, ৫টায় গেট বন্ধ হয়ে যাবে। দর্শকরা নির্দিষ্ট মূল্যের টিকিট কিনে এই আয়োজন উপভোগ করতে পারবেন।

শিল্পী আসিফ আকবর বলেন, “ক্রিকেট ও সংগীত দুটি বিষয়ই আমার জীবনে অনেক প্রভাবিত করেছে। বিপিএল কনসার্টে পারফর্ম করতে পারা আমার জন্য অনেক আনন্দের ব্যাপার।”

এছাড়া তরুণ শিল্পী তোসিবা বেগম জানান, "সিলেট আমার নিজের শহর। এখানে খ্যাতিমান শিল্পীদের সঙ্গে এক মঞ্চে পারফর্ম করতে পারাটা সত্যিই গর্বের ব্যাপার।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা