ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

বাংলাদেশ সীমান্তে ভারতীয় গোয়েন্দা কুকুর অন্তঃসত্ত্বা, তদন্ত করবে বিএসএফ

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ১২:৫৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ১২:৫৭:৫৪ অপরাহ্ন
বাংলাদেশ সীমান্তে ভারতীয় গোয়েন্দা কুকুর অন্তঃসত্ত্বা, তদন্ত করবে বিএসএফ
ভারতের মেঘালয় বাংলাদেশ সীমান্তে বিএসএফের বর্ডার আউটপোস্টে (বিওপি) এক বিরল ও রহস্যময় ঘটনা ঘটে। বিএসএফের প্রশিক্ষিত গোয়েন্দা কুকুর ল্যান্সি তিনটি কুকুরছানার জন্ম দেওয়ার পর গোটা বাহিনীতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠছে—ল্যান্সি কীভাবে অন্তঃসত্ত্বা হল? বিষয়টি তদন্ত করতে বিএসএফ কর্তৃপক্ষ ‘কোর্ট অব এনকোয়ারি’ গঠন করেছে।

ল্যান্সি সীমান্তে মোতায়েন বিএসএফের স্নিফার ডগ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল। সাধারণত এই ধরনের কুকুরদের প্রজনন, প্রশিক্ষণ এবং স্বাস্থ্য নিয়ে বিশেষ নিয়মাবলি থাকে, এবং তাদের প্রজননের জন্য আলাদা ক্যালেন্ডারও থাকে। কিন্তু ল্যান্সির ক্ষেত্রে এই নিয়মাবলি অনুসৃত হয়নি, যা বড় ধরনের নিয়মভঙ্গির ইঙ্গিত দেয়। বিএসএফ কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে।

ভারতীয় সেনা, পুলিশ বা আধাসেনায় প্রজননক্ষম স্নিফার ডগের জন্য প্রতি কুকুরের সঙ্গে একটি ‘হ্যান্ডলার’ থাকে, যারা তাদের ২৪ ঘণ্টা দেখভাল করেন। ল্যান্সির ‘হ্যান্ডলার’-এর ভূমিকা এবং কুকুরটির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে। কীভাবে সকলের নজর এড়িয়ে এমন ঘটনা ঘটল, তা নিরূপণের জন্য তদন্ত শুরু করা হয়েছে।

এছাড়া বিএসএফের পশু চিকিৎসা বিভাগের অনুমতি ছাড়া কোনো প্রশিক্ষিত কুকুরকে প্রজনন চক্রে যেতে দেওয়া হয় না। ল্যান্সির ক্ষেত্রে এই নিয়মের লঙ্ঘন বিষয়টিকে আরও জটিল করে তুলেছে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম