ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত দেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ছে বাস ভাড়া, বিআরটিএতে জরুরি বৈঠক আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান শাহবাজের, পরমাণু কর্মসূচি চালু রাখার ঘোষণা

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০১:৩১:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০১:৩১:৩৫ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান শাহবাজের, পরমাণু কর্মসূচি চালু রাখার ঘোষণা
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, এই ধরনের নিষেধাজ্ঞার কোনো যৌক্তিকতা নেই এবং পাকিস্তান তার পরমাণু কর্মসূচি চালু রাখবে।

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে শাহবাজ শরিফ এই মন্তব্য করেন। তিনি বলেন, পাকিস্তান তার পরমাণু কর্মসূচি শুধুমাত্র প্রতিরক্ষামূলক উদ্দেশ্যেই চালু রেখেছে এবং তার দেশ আগ্রাসনের কোনো উদ্দেশ্য নেই।

তিনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উড়িয়ে দিয়ে আরও বলেন, "দেশের নিরাপত্তার প্রয়োজনে আমাদের পারমাণবিক কর্মসূচি চালু থাকবে। যুক্তরাষ্ট্রের এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যুক্তি নেই।"

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, এমনটিও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, "আমাদের এই কর্মসূচি কোনো রাজনৈতিক দলের নয়, এটি পাকিস্তানের ২৪ কোটি মানুষের। ফলে এটি কোনো আপস হবে না। পুরো জাতি এই ইস্যুতে ঐক্যবদ্ধ।"

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে পাকিস্তানের চারটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিস্তার এবং গণবিধ্বংসী অস্ত্রের বিস্তারকারী এসব সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কমেন্ট বক্স