ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০২:০২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০২:০২:৩২ অপরাহ্ন
কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা
কাজাখস্তানের আকতাউ শহরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে, যার ফলে বহু মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৫ ডিসেম্বর) রুশ সংবাদ সংস্থাগুলো কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের মতে, জরুরি পরিষেবা দল দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। রুশ সংবাদ সংস্থাগুলোর তথ্যানুসারে, বিমানটি আজারবাইজান এয়ারলাইন্সের ছিল এবং এটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনিতে যাচ্ছিল। তবে, গ্রোজনিতে কুয়াশার কারণে বিমানটিকে দিক পরিবর্তন করতে হয়।

আজারবাইজান এয়ারলাইন্সের পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানটিতে ১০৫ জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য ছিলেন, তবে রয়টার্স ওই তথ্য নিশ্চিত করতে পারেনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম