ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

প্রেমিকের মৃত্যুর খবরে প্রেমিকার আত্মহত্যা!

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০২:২২:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০২:২২:৩৬ অপরাহ্ন
প্রেমিকের মৃত্যুর খবরে প্রেমিকার আত্মহত্যা!
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমিকের মৃত্যুর খবরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন প্রেমিকা সুদীপ্তা দাস কেকা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, সোমবার গভীর রাতে হৃদয় কর্মকার নামের এক যুবক বগুড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি শাহজাদপুর উপজেলার গাড়াদহ এলাকার বিকাশ কর্মকারের ছেলে এবং বগুড়ায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

হৃদয়ের মৃত্যুর খবর শুনে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তার প্রেমিকা সুদীপ্তা দাস কেকা। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে সেখানে নিয়ে যাওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

সুদীপ্তা দাস কেকা শাহজাদপুর পৌরসভার সাহাপাড়া মহল্লার বাসুদেব দাসের মেয়ে। তিনি শাহজাদপুর সরকারি কলেজের অর্নাস প্রথম বর্ষের শিক্ষার্থী এবং সংগীত শিল্পী ছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমিক হৃদয়ের মৃত্যুর খবরে শোকের মধ্যে কেকা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা