ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

কবে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া , জানালেন চিকিৎসক

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০২:২৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০২:২৫:৫২ অপরাহ্ন
কবে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া , জানালেন চিকিৎসক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য অনেক দিন ধরে পরিবারের পক্ষ থেকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর দাবি জানানো হচ্ছিল। তবে আইনি জটিলতার কারণে বিগত আওয়ামী লীগ সরকার এই দাবিগুলি নাকচ করে দেয়। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এবার খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছে যমুনা টেলিভিশন।

বিএনপি চেয়ারপারসন ৭ জানুয়ারি লন্ডন যাবেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। তিনি জানান, আপাতত লন্ডনে তার চিকিৎসা চলবে।

কাতার এয়ারলাইন্সের একটি অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন এবং সফরসঙ্গী হিসেবে তার সাথে থাকবেন ১৫ জন। তাদের মধ্যে রয়েছেন তার পুত্রবধু শর্মিলা রহমান, সাত জন চিকিৎসক, দুই জন ব্যক্তিগত সচিব, দুই জন গৃহকর্মী, একজন নিরাপত্তা কর্মকর্তা এবং দুইজন বিএনপি নেতা। সফরের জন্য তাদের ভিসাসংক্রান্ত সকল কাজ শেষ হয়েছে।

সূত্রে জানা গেছে, লন্ডন থেকে আমেরিকা যাওয়ার পরিকল্পনাটি আপাতত স্থগিত রাখা হয়েছে। দলের মধ্যে আলোচনা চলছে যে, খালেদা জিয়া তার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা