ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের পদত্যাগ দাবি

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০২:৩৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০২:৩৭:০৪ অপরাহ্ন
জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের পদত্যাগ দাবি
প্রশাসন ক্যাডারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানের পদত্যাগ দাবি করেছেন। একই সঙ্গে তারা উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডার থেকে ৫০ শতাংশ এবং অন্য ২৫ ক্যাডার থেকে ৫০ শতাংশ রাখার প্রস্তাবটিকে বৈষম্যমূলক, অযৌক্তিক এবং ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেছেন।

আজ বুধবার সকালে রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন। প্রতিবাদ সভাটি ‘জনপ্রশাসন সংস্কারকে ভিন্নপথে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে’ আয়োজন করা হয়।

বিসিএস ৯ম ব্যাচের কর্মকর্তা জাকির হোসেন কালাম বলেন, “শুধু কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করলেই হবে না, বরং সব স্টেকহোল্ডারদের নিয়ে এ সংস্কার কমিশনকে পুনর্গঠন করতে হবে।”

এছাড়া বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা বলেন, “উপসচিব পদে ৫০ শতাংশ হারে পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রকে দুর্বল করার কোনো প্রচেষ্টা চলছে কি না, এটাও আমাদের দেখতে হবে।”

বিএএসএ’র মহাসচিব মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য বক্তারা জানান, জনপ্রশাসন সংস্কারের নামে যেসব সিদ্ধান্ত নেয়া হচ্ছে, তা রাষ্ট্রের সুরক্ষার জন্য ক্ষতিকর হতে পারে। তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানান।

অনলাইন মাধ্যমে প্রতিবাদ সভায় যোগ দেন বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকরা, এছাড়াও ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ শক্ত অবস্থান নিয়ে বক্তব্য দেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম বলেন, “আলোচনা করে নেওয়া হলে এমন পরিস্থিতি তৈরি হতো না। আমরা ২৫ ক্যাডারের কর্মকর্তাদের সম্মান দিতে চাই।"

এছাড়া দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ সাংবাদিক বিএম জাহাঙ্গীরও বক্তব্য দেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা