ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি প্রত্যাখান করে পদবঞ্চিতদের বিক্ষোভ

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০৪:১৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০৪:১৭:৫৪ অপরাহ্ন
ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি প্রত্যাখান করে পদবঞ্চিতদের বিক্ষোভ
ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে ক্যাম্পাসে জড়ো হয়ে তারা কমিটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভকারীদের দাবি, কমিটিতে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা বিগত আওয়ামী লীগবিরোধী আন্দোলন-সংগ্রামে কোনো ভূমিকা রাখেননি। এমনকি কমিটিতে ছাত্রলীগের লোকজনকেও জায়গা দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের।

সকাল থেকে পদবঞ্চিতরা বিজয় চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়ী করে তাদের বিরুদ্ধে স্লোগান দেন। পরে মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান তারা।

এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা কলেজ শাখার ৩৬ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই ক্যাম্পাসজুড়ে পদবঞ্চিতদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাতে বিক্ষোভকালে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

বিক্ষোভকারীরা নতুন কমিটি বাতিল করে আন্দোলন-সংগ্রামে সক্রিয়দের নিয়ে একটি যোগ্য নেতৃত্ব গঠনের দাবি জানিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা