ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

রেমিট্যান্সের ডলার ১২৩ টাকার বেশি নয়

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০৪:৩৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০৪:৩৫:২১ অপরাহ্ন
রেমিট্যান্সের ডলার ১২৩ টাকার বেশি নয়
প্রবাসী আয়ের ডলারের দাম ১২৩ টাকার বেশি না রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর মধ্যে ডলারের উচ্চমূল্যের প্রতিযোগিতা এবং খোলা বাজারে এর প্রভাব ঠেকাতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ মৌখিক নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

আগে প্রবাসী আয়ের ডলারের দাম ছিল ১২০ টাকা। তবে চাহিদার চাপ মেটাতে ব্যাংকগুলো ১২৬ থেকে ১২৭ টাকায় ডলার কেনা শুরু করেছিল। এর ফলে খোলা বাজারেও ডলারের দাম বেড়ে ১২৮ টাকা ছাড়িয়ে যায়।

ব্যাংকগুলোর অতি উচ্চমূল্যে ডলার কেনার কারণে বাজারে অস্থিরতা তৈরি হলে, কেন্দ্রীয় ব্যাংক কঠোর হয়। বাণিজ্যিক ব্যাংকগুলো নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেয় যে, তারা ১২৩ টাকার বেশি দামে ডলার কিনবে না। বাংলাদেশ ব্যাংকও একই সিদ্ধান্ত নিশ্চিত করে।

ডলারের দাম বাড়ার সময় ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি হয়। চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে প্রবাসী আয় দুই বিলিয়ন ডলার অতিক্রম করেছে। গড়ে প্রতিদিন ৯ কোটি ৫৫ লাখ ডলার দেশে এসেছে।

মঙ্গলবার থেকেই ডলারের বাজারে ঊর্ধ্বমুখী ভাব কমতে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার ফলে ডলার কেনার প্রতিযোগিতা এবং খোলা বাজারের অস্থিরতাও কমার পথে।

ডলারের দাম স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপ প্রবাসী আয় বাড়াতে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে