ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

বাইকার-সংগীতপ্রেমীদের জন্য আর্টসেলের নতুন মিউজিক ভিডিও

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০৪:৪৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০৪:৪৬:৩৯ অপরাহ্ন
বাইকার-সংগীতপ্রেমীদের জন্য আর্টসেলের নতুন মিউজিক ভিডিও
বাইকার ও সঙ্গীতপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগে নতুন মিউজিক ভিডিও নিয়ে এসেছে দেশের জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেল। ‘অপ্রতিরোধ্য’ শিরোনামে এ মিউজিক ভিডিওটি প্রকাশ করেছে সুজুকি বাংলাদেশ।

গানটিতে ফুটে উঠেছে স্বাধীনতা, উন্মাদনা এবং জীবনের আনন্দ। বাইকের রোমাঞ্চ ও মেটাল সঙ্গীতের উন্মাদনাকে একসঙ্গে তুলে ধরার এই উদ্যোগ বাইকারদের সঙ্গে সঙ্গীতপ্রেমীদেরও হৃদয় ছুঁয়ে যাবে।

মিউজিক ভিডিওটি শেয়ার করে সুজুকি বাংলাদেশ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, “মিউজিক ভিডিওতে আবেগ, শৈলী ও অ্যাডভেঞ্চারের এক অসাধারণ ঐকতানকে উপস্থাপিত করা হয়েছে।”

মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। তার উদ্যমী চরিত্র, অ্যাডভেঞ্চারপ্রেমী মনোভাব ও উপস্থিতি বাইকারদের মধ্যে নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে।

আর্টসেল ও সুজুকির অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব পেজে মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে। এছাড়া, শিগগিরই এটি স্পটিফাইতেও পাওয়া যাবে।

বাইকার এবং সঙ্গীতপ্রেমীদের মধ্যে উন্মাদনা ছড়ানোর জন্য আর্টসেলের এ গানটি ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা