ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০৪:৫৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০৪:৫৮:৩২ অপরাহ্ন
বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
লা লিগার শীর্ষস্থান হারানোর পর আরেকটি বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা। দলের তরুণ স্ট্রাইকার ফেররান তোরেস মাংসপেশীর চোটের কারণে মাঠের বাইরে চলে গেছেন।

কাতালান ক্লাবটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। গত ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলের পরাজয়ের পর তোরেস নিজের পেশীতে অস্বস্তি অনুভব করেছিলেন। যদিও তখন চোটটি গুরুতর মনে হয়নি, তবে পরবর্তী পরীক্ষায় তার পায়ের সোলেস পেশীতে একটি ছোট আঘাত ধরা পড়েছে। ২৪ বছর বয়সী এই ফুটবলার এখন আঘাত কাটিয়ে উঠতে মাঠের বাইরে থাকবেন।

অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে তোরেস মাত্র ৩৫ মিনিট খেলেছিলেন, কিন্তু তার এই ইনজুরি বার্সেলোনার জন্য বড় ধাক্কা। এই মৌসুমে ৫ ম্যাচে ৪ গোল করা তোরেস, যার মধ্যে একটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন, এখন তার মাঠে ফেরার বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।

বার্সেলোনার হয়ে তোরেসের চোট নতুন নয়, কারণ আগেই দলে রয়েছেন টের স্টেগান, বার্নাল এবং ক্রিস্টেনসেন, যারা চোটের কারণে মাঠের বাইরে আছেন।

এদিকে, ১৫ ডিসেম্বর লেগানেসের বিপক্ষে অ্যাঙ্কল চোট পাওয়ার পর লামিনে ইয়ামালও আবার মাঠের বাইরে চলে গেছেন। মাত্র এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো একই চোটে পড়েছেন ইয়ামাল। ২০২৪ সালের স্প্যানিশ গোল্ডেন বয় পুরস্কার জয়ী এই ফরোয়ার্ডকে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের আগে মাঠে ফিরতে দেখা যাবে না।

ফেররান তোরেস কোপা দেল রে-তে বারবাস্ত্রোর বিপক্ষে এবং স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে পাওয়া যাবে না। এতে বার্সেলোনার আক্রমণভাগে আরো চাপ বাড়বে।

এদিকে, লা লিগায় ৩৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনা বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৪১ ও ৪০ পয়েন্ট নিয়ে যথাক্রমে শীর্ষে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী

প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী