ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনামূল্যে স্কুলড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিক শিক্ষার্থীরা ‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু চার দিন আগে ছিল বিবাহবার্ষিকী, আজ ছেলের জন্মদিন মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী সাতক্ষীরায় নারী দোকানিকে হত্যার পর গহনা ছিনতাই ছেলের হাতেই জীবনপ্রদীপ নিভল মায়ের যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশে টাকা দিতে দেরি হওয়ার জেরে টর্চ জ্বালিয়ে কয়েক ঘণ্টা সংঘর্ষ হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪৬: তালেবান মুখপাত্র

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০৫:১০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০৫:১০:৩৯ অপরাহ্ন
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪৬: তালেবান মুখপাত্র
আজ বুধবার আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র এএফপিকে জানান, পাকিস্তান আফগানিস্তানের সীমান্তবর্তী পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে, যাতে ৪৬ জন নিহত হয়েছেন।

তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, গতকাল মঙ্গলবার রাতে পাকিস্তান বারমাল জেলার চারটি স্থানে বোমাবর্ষণ করেছে। এই হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া, হামলায় ছয়জন আহত হয়েছেন।

পাকিস্তানের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে আফগান ভূখণ্ডে পাকিস্তানের হামলাকে "বর্বর" ও "স্পষ্ট আগ্রাসন" বলে অভিহিত করা হয়েছে। তালেবান সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আফগানিস্তান তার ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় জবাব দিতে প্রস্তুত।

উল্লেখ্য, ২০২১ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখল করার পর থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়ে গেছে। পাকিস্তান আফগান তালেবান সরকারকে জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেও কাবুল এ অভিযোগ অস্বীকার করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই

‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই