ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

মণিপুর ও মিজোরামের রাজ্যপাল পরিবর্তন করে কী চাইছে মোদি সরকার

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০৫:২৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০৫:২৪:৩৩ অপরাহ্ন
মণিপুর ও মিজোরামের রাজ্যপাল পরিবর্তন করে কী চাইছে মোদি সরকার
গতকাল মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সরকার মণিপুর ও মিজোরাম রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে। এই পদক্ষেপের মাধ্যমে পাঁচটি রাজ্যের রাজ্যপাল বদলানো হয়েছে, যার মধ্যে মণিপুর ও মিজোরাম উল্লেখযোগ্য। রাজনৈতিক মহলের ধারণা, মণিপুরের পরিস্থিতি সামলাতে ব্যর্থ হওয়ার পর কেন্দ্রীয় সরকার এবার রাজ্যপাল বদলের মাধ্যমে নতুন পদক্ষেপ নিতে চাইছে।

মণিপুরের রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ঘনিষ্ঠ আমলা, সাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে। তিনি আগস্টে অবসর নেওয়ার পর, মাত্র চার মাসের মধ্যে মণিপুরের দায়িত্ব গ্রহণ করেছেন। রাজনীতি বিশ্লেষকদের মতে, এটি সম্ভবত মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করার প্রস্তুতির প্রথম পদক্ষেপ হতে পারে। মণিপুরের রাজ্যপাল পদ থেকে গত জুলাইয়ে সরানো হয় অনুসূয়া উইকিকে, যিনি ছিলেন বিজেপির আদিবাসী নেত্রী। তার পর থেকে মণিপুরের দায়িত্ব সামলাচ্ছিলেন আসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য।

মিজোরাম রাজ্যের পরিস্থিতি নিয়েও কেন্দ্রীয় সরকারের উদ্বেগ রয়েছে, বিশেষ করে মিয়ানমারের চিন প্রদেশের উত্তেজনার কারণে। বিদ্রোহীরা চিন প্রদেশ দখল করার পর, মিজোরামের সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য মিজোরামের রাজ্যপাল হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল ভি কে সিং, যিনি বিজেপির সদস্য। মিজোরামের আগের রাজ্যপাল, হরিবাবু কাম্ভামপতিকে ওড়িশার রাজ্যপাল করা হয়েছে।

এছাড়া, বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের আগেও রাজ্যপাল পরিবর্তন করা হয়েছে। কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে বিহারে পাঠানো হয়েছে, এবং বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরকে কেরালায় পাঠানো হয়েছে।

কমেন্ট বক্স
সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশে

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশে