ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

আইপিএলে দল না পেয়ে পিএসএলে মুস্তাফিজ

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০৫:৪৯:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০৫:৪৯:০০ অপরাহ্ন
আইপিএলে দল না পেয়ে পিএসএলে মুস্তাফিজ
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরের জন্য খেলার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। পিএসএল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, মুস্তাফিজ ড্রাফটের জন্য নাম জমা দিয়েছেন।

আজ (২৫ ডিসেম্বর) পিএসএলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মুস্তাফিজের পিএসএল ড্রাফটে নাম দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। ফেসবুক পোস্টে মুস্তাফিজের ছবি শেয়ার করে লেখা হয়েছে, "বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজ পিএসএলের ড্রাফটে নাম লিখিয়েছেন।"

এবারের পিএসএল আসর আগামী ৮ এপ্রিল শুরু হবে। আইপিএলও কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হবে, তাই আইপিএলে দল না পাওয়া ক্রিকেটাররা এবার পিএসএলের দিকে মনোযোগ দিচ্ছেন। মুস্তাফিজও সেই তালিকায় রয়েছেন। এবারের আইপিএলে তিনি দল না পাওয়ার পর পিএসএলে খেলতে আগ্রহী হয়েছেন।

পূর্ববর্তী আইপিএল আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। ৯ ম্যাচে ৯.২৬ ইকোনমি রেটে ১৪ উইকেট নিয়েছিলেন। তবে ২ কোটি ভিত্তিমূল্যে তাকে কিনতে কোনো দল আগ্রহ দেখায়নি।

এছাড়া, মুস্তাফিজ আগেও পিএসএলে খেলেছেন। ২০১৭-১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন, এবং তার ইকোনমি ছিল ৬.৪৩।

পিএসএল ড্রাফটে নাম দিয়েছেন আরও কিছু তারকা ক্রিকেটারও। ফ্র্যাঞ্চাইজিটির সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অস্ট্রেলিয়ার উসমান খাজা, ইংল্যান্ডের ডেভিড উইলি এবং জেসন রয়ের নামও প্রকাশ করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন