ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

গণপিটুনির পর চুন মিশ্রিত পানি পান করানোর অভিযোগ, মৃত্যু যুবকের

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০৫:৪৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০৫:৪৯:৫২ অপরাহ্ন
গণপিটুনির পর চুন মিশ্রিত পানি পান করানোর অভিযোগ, মৃত্যু যুবকের
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঘোষ গ্রামে গরু চুরির অভিযোগে গণপিটুনির শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে চুন ও বালু মিশ্রিত পানি পানে বাধ্য করার অভিযোগও উঠেছে। এ ঘটনায় আরও একজন যুবক গুরুতর আহত হয়েছেন।

নিহত যুবকের নাম হেলাল মিয়া, তিনি উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ঘোষ গ্রামের বাসিন্দা। আহত যুবকের নাম নিশ্চিত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে হেলাল মিয়া ও অপর যুবক রাধানগর গ্রামে গিয়ে দুটি গরু চুরি করে ফেরার পথে কয়েকজন স্থানীয় তাদের আটক করেন। পরে সন্দেহভাজন চোর হিসেবে তাদের রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। এক পর্যায়ে হেলাল মিয়াকে জোর করে চুন ও বালি মিশ্রিত ২ লিটার পানি পান করানো হয়।

খবর পেয়ে তাদের স্বজনরা এসে দুই যুবককে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। আজ বুধবার ভোরে হেলালের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, "এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি, তবে লাশের সুরতহাল করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা