ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ , ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ ভোটের দিন যান চলাচলে মানতে হবে যে বিধিনিষেধ নির্বাচনি দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একে-৪৭ থাকবে পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট

বাংলাদেশের অনুশীলন নেটে নতুন ব্যাটারের আগমন!

  • আপলোড সময় : ২৮-১০-২০২৪ ০১:১৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৪ ০১:১৫:৪৫ অপরাহ্ন
বাংলাদেশের অনুশীলন নেটে নতুন ব্যাটারের আগমন!
প্রচণ্ড খরতাপে নির্ধারিত সময়ের আগেই অনুশীলন বন্ধ করে ড্রেসিংরুমের পথ ধরলেন লিটন দাস ও সাদমান ইসলাম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পশ্চিম দিকের নেট তখন ফাঁকাই পড়ে ছিল। হঠাৎই সেখানে ব্যাট-প্যাড নিয়ে হাজির মুশতাক আহমেদ। প্রায় দুই ওভারের মতো ব্যাটিংও সেরে নিলেন বাংলাদেশ দলের এই স্পিন বোলিং কোচ।২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর কোচিংয়ে থিতু হয়েছে মুশতাক। খণ্ডকালীন দায়িত্বে এখন বাংলাদেশ দলের সঙ্গে আছেন পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার। এর আগে নেট অনুশীলনে একাধিকবার হাত ঘোরাতে দেখা গেছে তাঁকে। আজ সোজা ব্যাটিংয়েই নেমে পড়লেন তিনি।

বাংলাদেশ দলের এই নতুন ব্যাটারকে অনুশীলনে পেয়ে বেশ মজা করলেন তার শিষ্যরা। বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের করা প্রথম বলটি মিস করেন মুশতাক। তানভীর স্টাম্পিংয়ের দাবি জানালেও মানতে নারাজ মুশতাক, ‘স্টাম্পিং? না, না এটি কিভাবে স্টাম্পিং হয়! আমি তো এখানেই দাঁড়িয়ে আছি।’কয়েক বল পর পাশ থেকে বাংলাদেশ দলের পারফরম্যান্স অ্যানালিস্ট মহাসিন শেখ বলেন, ‘মুশি ভাই, রান তো হচ্ছে না।’ পরে দারুণ এক কাভার ডাইভ করে চার রান দাবি করেন মুশতাক। কোচদের এমন খুনসুটিতে প্রচণ্ড খরতাপেও আবার প্রাণবন্ত হয়ে ওঠে বাংলাদেশ দলের অনুশীলন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা