ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন

চীন ও পশ্চিমাদের টপকে আফ্রিকায় শীর্ষ বিনিয়োগকারী আরব আমিরাত

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০৮:৩৭:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০৮:৩৭:১৩ পূর্বাহ্ন
চীন ও পশ্চিমাদের টপকে আফ্রিকায় শীর্ষ বিনিয়োগকারী আরব আমিরাত
পরিবেশবান্ধব জ্বালানি খাতসহ নতুন নতুন ক্ষেত্রকে প্রাধান্য দিয়ে আফ্রিকায় শীর্ষ বিদেশি বিনিয়োগকারী দেশে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বছরের পর বছর ধরে আফ্রিকায় বিনিয়োগে আধিপত্য দেখানো চীন ও পশ্চিমা দেশগুলোকে টপকে গেছে মধ্যপ্রাচ্যের দেশটি।ব্রিটেন, ফ্রান্স বা চীনের মতো দেশগুলো আফ্রিকায় বড় বড় প্রকল্পে প্রত্যাশিত মুনাফা না পাওয়ায় বিনিয়োগ থেকে পিছুটান দিয়েছে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে। সামগ্রিকভাবে বিনিয়োগ ইতিবাচক হলেও শ্রম অধিকার ও পরিবেশ সুরক্ষা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আরব আমিরাতের কোম্পানিগুলো আফ্রিকায় ১১০ বিলিয়ন ডলারের প্রকল্প ঘোষণা করেছে। এর মধ্যে কেবল নবায়নযোগ্য জ্বালানি খাতেই ৭২ বিলিয়ন ডলার। এই অঙ্ক ব্রিটেন, ফ্রান্স বা চীনের মতো দেশগুলোর বিনিয়োগের দ্বিগুণ।আমিরাতের বিনিয়োগকে আফ্রিকান নেতারা স্বাগত জানালেও শ্রমিক অধিকারের প্রতি সংবেদনশীলতা ও পরিবেশ সুরক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মী ও বিশ্লেষেকরা।

ব্রিটিশ থিংক ট্যাংক বা গবেষণা সংস্থা চ্যাথাম হাউসের সহযোগী ফেলো আহমেদ আবুদু বলেন, ‘আফ্রিকার দেশগুলোতে জ্বালানি রূপান্তরের জন্য বিনিয়োগের প্রয়োজন। আমিরাতি বিনিয়োগকারীরা এই শূন্যতা পূরণ করছে। যেখানে পশ্চিমা দেশগুলো ব্যর্থ হয়েছে। কিন্তু আমিরাতিরা পশ্চিমাদের তুলনায় শ্রম অধিকার ও পরিবেশ সুরক্ষার বিষয়ে কম গুরুত্ব দেয়— এটা আফ্রিকার জন্য উদ্বেগের।’আফ্রিকার কৃষি ও টেলিকম খাতেও বিনিয়োগ করেছে আমিরাতের কিছু কোম্পানি। আর দুবাইয়ের রাজপরিবারের এক সদস্য জিম্বাবুয়ে, লাইবেরিয়া, জাম্বিয়া ও তানজানিয়ার বনাঞ্চল কিনে কার্বন নিঃসরণকারী দেশগুলো থেকে প্রকৃতি সংরক্ষণ প্রকল্পে কার্বন ক্রেডিট নামে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করছেন।

এসব প্রকল্পের কোনোটা এখনো চুক্তির প্রাথমিক পর্যায়ে রয়েছে। যেমন—২০২৩ সালে মৌরিতানিয়ায় ৩৪ বিলিয়ন ডলারের ‘গ্রিন হাইড্রোজেন’ প্রকল্প। আর কিছু বিনিয়োগ আর্থিক সমস্যার কারণে বাধার মুখে পড়েছে।বিশ্লেষকেরা বলছেন, উত্তর আফ্রিকা ও হর্ন অব আফ্রিকায় মধ্যপ্রাচ্যের শক্তিধর খেলোয়াড় হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয় আরব আমিরাত। দেশটির বিরুদ্ধে লিবিয়া ও সুদানে সংঘাত উসকে দেওয়ার অভিযোগ আছে। যদিও তেল ও গ্যাসনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে সবুজ জ্বালানি, বৈদ্যুতিক গাড়ি ও ব্যাটারির জন্য প্রয়োজনীয় খনিজ পদার্থ কপার খাতের ঝুঁকছে দেশটি।

আফ্রিকায় আমিরাতের প্রথম দিককার বিনিয়োগকারীর ছিল দুবাইয়ের এয়ারলাইনস ও বন্দর কোম্পানিগুলো। দেশটির এমিরেটস এয়ারলাইনস আফ্রিকার ২০টি দেশে ফ্লাইট পরিচালনা করছে।এছাড়া আফ্রিকার বন্দরগুলোতেও আমিরাতের আধিপত্য আছে। দুবাইয়ের রাজপরিবারের মালিকানাধীন বহুজাতিক বন্দর পরিচালনাকারী সংস্থা ‘ডিপি ওয়ার্ল্ড’ ২০০৬ সাল থেকে এই অঞ্চলে সক্রিয়। আফ্রিকায় ছয়টি বন্দর পরিচালনার সঙ্গে দুটি বন্দর নির্মাণের পরিকল্পনা করছে কোম্পানিটি। আর আবুধাবি পোর্টস ২০১৩ সাল থেকে গিনির কামসার বন্দর পরিচালনার দায়িত্বে আছে। সম্প্রতি মিশর, কঙ্গো প্রজাতন্ত্র ও অ্যাঙ্গোলাতেও নতুন প্রকল্প পেয়েছে এই কোম্পানি।

আমিরাতের বিনিয়োগ আফ্রিকার অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সুযোগ হলেও বিনিয়োগের আইন ও শ্রম অধিকার পরিপালনে কড়া নজরদারি জরুরি বলে বিশ্লেষকেরা মনে করেন। জর্জটাউন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক কেন ওপালো বলেন, ‘আফ্রিকান দেশগুলো তাদের প্রয়োজনীয় অর্থায়ন ও বাণিজ্যের প্রতিটি সুযোগ কাজে লাগাতে চায়। তবে এই মনোভাব অপরাধ প্রবণতাও বাড়াতে পারে, যেমনটা আমরা স্বর্ণ খাতের ক্ষেত্রে দেখেছি।’গবেষণা বলছে, আফ্রিকা থেকে দুবাইয়ে অবৈধভাবে স্বর্ণ পাচারের পরিমাণ বাড়ছে। সুইসএইড নামে বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিবেদনে বলা হয়, ২০১২ থেকে ২০২২ সালের মধ্যে আফ্রিকার দেশগুলো থেকে আমিরাতে যাওয়া স্বর্ণের হিসাবে বড় গড়মিল ধরা পড়েছে। রপ্তানি ও আমদানি বিবেচনায় দুই প্রান্তের হিসাবে ২ হাজার ৫৬৯ টনের স্বর্ণের পার্থক্য ধরা পড়েছে, যার বাজার মূল্য প্রায় ১১ হাজার ৫৩০ কোটি ডলার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন