ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

গাজায় ইসরাইলি হামলায় আরও ৫ সাংবাদিক নিহত

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ১০:১৭:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ১০:১৭:১৩ পূর্বাহ্ন
গাজায় ইসরাইলি হামলায় আরও ৫ সাংবাদিক নিহত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় আরও পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। মধ্য গাজার একটি হাসপাতালের পাশে এ হামলা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।নিহতরা হলেন– ফাদি হাসসুনা, ইব্রাহিম আল-শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান এবং আয়মান আল-জাদি।

প্রতিবেদনে বলা হয়েছে, তারা আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিক ছিলেন। তারা নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছে সংবাদ সংগ্রহে গিয়েছিলেন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, একটি গাড়ি আগুনে পুড়ে গেছে। গাড়ির পেছনে বড় লাল অক্ষরে প্রেস শব্দটি লেখা।

 আলজাজিরার আনাস আল-শরিফ বলেছেন, নিহতদের মধ্যে আয়মান আল-জাদি তার স্ত্রীর জন্য হাসপাতালের সামনে অপেক্ষা করছিলেন। তার সন্তানসম্ভবা স্ত্রী এ হাসপাতালেই আছেন।কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, বেসামরিক প্রতিরক্ষা টিম মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনাস্থলে আগুন নিভিয়েছে।
 
তবে, এ হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরাইলি কর্তৃপক্ষ।চলতি মাসের শুরুতে সাংবাদিকদের সুরক্ষা কমিটি (সিপিজে) এক সপ্তাহের ব্যবধানে ইসরাইলি হামলায় চার ফিলিস্তিনি সাংবাদিক হত্যার নিন্দা জানায়।  সিপিজের তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি হামলার শুরুর পর থেকে এ পর্যন্ত ১৪১ জন সাংবাদিক নিহত হয়েছেন।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল