ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাশার আল-আসাদের স্ত্রী

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ১২:২৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ১২:২৪:১৩ অপরাহ্ন
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাশার আল-আসাদের স্ত্রী
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আ-আসাদের স্ত্রী আসমা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার শরীরে আবারও রক্তের ক্যানসার ফিরে এসেছে। এ মুহূর্তে তার বেঁচে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।এতে বলা হয়েছে, ২০১৯ সালে আসমা স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। একবছর চিকিৎসা শেষে তিনি সুস্থ হন। কিন্তু চলতি বছরের মে মাসে রক্তের ক্যান্সারে আক্রান্ত হন তিনি। রাশিয়ায় চিকিৎসা শেষে সুস্থ হলেও শরীরে আবারও ক্যানসার ফিরে এসেছে।নাম প্রকাশ না করার শর্তে টেলিগ্রাফকে একটি সূত্র বলেছে, আসমা মারা যাচ্ছেন। অপর একটি সূত্র বলেছে, তার বেচে থাকার সম্ভাবনা মাত্র ৫০ শতাংশ। শারীরিক অবস্থা যেন আরও খারাপ না হয় সেজন্য তিনি আলাদা থাকছেন বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

গত ৮ ডিসেম্বর বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করার পর দেশ ছেড়ে পালান বাশার আল-আসাদ। তবে অসুস্থ থাকায় আসমা আগে থেকেই মস্কোতে অবস্থান করছিলেন।কয়েকদিন আগে খবর চাউর হয় আসমা বাশারকে ডিভোর্স দিয়ে নিজের জন্মস্থান যুক্তরাজ্যে চলে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে পরবর্তীতে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, এই তথ্য গুজব। আর এখন জানা গেল আসমা গুরুতর অসুস্থ।যুক্তরাজ্যে সিরীয় বাবা-মায়ের ঘরে ১৯৭৫ সালে জন্ম হয় আসমার। তিনি ২০০০ সালে বাশারকে বিয়ে করেন। হাফেজ, জেইন এবং করিম নামে তাদের তিন সন্তান রয়েছে।বাশার আল-আসাদ দীর্ঘ ২৪ বছর সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। ২০১১ সালে আরব বসন্তের সময় দেশটিতে তার বিরুদ্ধে শান্তিপ্রিয় বিক্ষোভ শুরু হয়। কিন্তু ওই বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক বল প্রয়োগ করেন তিনি। এরপর শুরু হয় গৃহযুদ্ধ। গত ৮ ডিসেম্বর তার পতনের মাধ্যমে গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে। তবে এরমাঝে প্রাণ হারান ৫ লাখ সিরীয়।

সূত্র: দ্য টেলিগ্রাফ
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা