ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ হরমুজ প্রণালী পরিষ্কার করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন দিনাজপুর টেক্সটাইল মিল খুব দ্রুতই চালু হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

কনস্টাসকে ধাক্কা দিয়ে বড় শাস্তির ঝুঁকিতে কোহলি

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ১২:৪২:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ১২:৪২:১২ অপরাহ্ন
কনস্টাসকে ধাক্কা দিয়ে বড় শাস্তির ঝুঁকিতে কোহলি
অস্ট্রেলিয়ার ইতিহাসে তার চেয়ে কম বয়সে ইনিংস ওপেন করতে নামেননি কেউই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ভারতের বিপক্ষে সিরিজের গুরুত্বপূর্ণ টেস্টে অভিষেক। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম বলেই মোকাবেলা করতে হচ্ছে জাসপ্রিত বুমরাহ'র মতো প্রজন্মের সেরাকে। তবে নার্ভাসনেসের ছিটেফোঁটাও দেখা গেল না স্যাম কনস্টাসের চেহারায়। অভিষেকেই দারুণ এক অর্ধশতক হাঁকিয়ে বক্সিং ডের সকালটা রাঙালেন। বুমরাহর বলে র‍্যাম্প শট খেলে বল পাঠালেন বাউন্ডারির বাইরে। মেলবোর্নে দুর্দান্ত সকালে কলঙ্কের দাগ বলতে ধাক্কা কাণ্ড। কিংবদন্তি বিরাট কোহলির কাঁধের ধাক্কার জবাবে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছেন কনস্টাসও।ঘটনাটা এমসিজি টেস্টের দশম ওভারের। মোহাম্মদ সিরাজের ওভারের শেষ বলে সিঙেল নিয়ে ওভার শেষ করে প্রান্ত বদলের জন্য গ্লাভস খুলতে খুলতে অপর প্রান্তের সতীর্থ উসমান খাজার দিকে হাঁটছিলেন কনস্টাস। উল্টো দিক থেকে বল হাতে এগিয়ে আসছিলেন বিরাট কোহলি। হঠাৎ ক্রিজের কাছাকাছি এসে পথ বদল করে অনেকটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই সদ্য অভিষিক্ত কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা মারেন কোহলি।

আর যায় কোথা! ঘুরে দাঁড়িয়ে অজি তরুণ কিছু একটা বলেন কোহলিকে। কোহলিও জবাব দেন। দুজনের উত্তপ্ত বাক্য বিনিময় দেখে এগিয়ে আসেন উসমান খাজা। প্রথমে কনস্টাসের কাঁধে হাত রেখে তাকে শান্ত করেন। এরপর কোহলির দিকে এগিয়ে গিয়ে তার কাঁধেও হাত রেখে কিছু বলে পরিস্থিতি সামাল দেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ

সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ