ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আসাদের অনুগত বাহিনীর হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তা নিহত

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ১২:৪৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ১২:৪৫:১৯ অপরাহ্ন
আসাদের অনুগত বাহিনীর হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তা নিহত
সিরিয়ার পশ্চিমাঞ্চলে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদের অনুগত বাহিনীর অতর্কিত হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।দেশটির বিদ্রোহী যোদ্ধাদের নেতৃত্বাধীন প্রশাসন এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর তারতুসের কাছে এ হামলা হয়।
 
প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে অবস্থিত কুখ্যাত সেদনায়া কারাগারে বন্দি নির্যাতনের সঙ্গে জড়িত অভিযোগে আসাদ সরকারের এক সাবেক কর্মকর্তাকে গ্রেফতারের চেষ্টা চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। আর এতেই এ হতাহতের ঘটনা ঘটে।সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন হামলাকারীও নিহত হয়েছেন। হামলার পর নিরাপত্তা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়।
 
চলতি মাসেই সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে ঝোড়ো আক্রমণের মুখে স্বৈরশাসক বাশার আল–আসাদের সরকারের পতন হয়। দেশটির উত্তর-পূর্বাঞ্চল থেকে বিদ্রোহীরা প্রথম এ অভিযান শুরু করেছিলেন। এরপর তা সারা দেশে ছড়িয়ে পড়ে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা