ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুইবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ১২:৪৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ১২:৪৯:৫৪ অপরাহ্ন
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুইবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি হাই-ভোল্টেজ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইতে।

রোহিত শর্মা ও বাবর আজমের নেতৃত্বাধীন ভারত ও পাকিস্তান, এই ম্যাচের আগে আরও দু’টি ম্যাচ খেলবে। শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ দু’টি। ফাইনালে উঠলে দুই দেশ তিনটি ম্যাচ খেলবে।

বিশ্ববিদ্যালয় ক্রিকেটে প্রতিবন্ধী ক্রিকেটারদের জন্য আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী ১২ থেকে ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কায় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ভারত, ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং পাকিস্তান।

ডিজেবল ক্রিকেট কাউন্সিল অফ ইন্ডিয়ার (ডিসিসিআই) সচিব রবি চৌহান বলেন, "২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ আমাদের জন্য গর্বের বিষয়। এই প্রতিযোগিতা আমাদের প্রতিবন্ধী ক্রিকেটারদের প্রতিভা বিশ্বের সামনে তুলে ধরবে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামব।"

টুর্নামেন্টের উদ্বোধনী দিন ১২ জানুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৬ জানুয়ারি আবারও দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াই দেখা যাবে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি।

এছাড়া, আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের সাথে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে করাচিতে।

কমেন্ট বক্স