ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তথ্য চায় সরকার

  • আপলোড সময় : ২৮-১০-২০২৪ ০১:৪৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৪ ০১:৪৩:২৪ অপরাহ্ন
সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তথ্য চায় সরকার

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তথ্য চেয়েছে সরকার। রোববার (২৭ অক্টোবর) এ সংক্রান্ত সরকারি কমিটির প্রথম সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য চাওয়া হয়েছে।গত ৭ অক্টোবর ‘গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ সংক্রান্ত কমিটি’ গঠিত হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গঠিত কমিটির প্রথম সভার সিদ্ধান্ত যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন করেছে।মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে গত ১ জুলাইয়ের পর বিভিন্ন হয়রানিমূলক মামলার তথ্য পাঠাতে হবে।

কমিটির দেওয়া নির্দিষ্ট ছকে সাংবাদিকের নাম, পদবি ও সংবাদমাধ্যমের নাম-ঠিকানা, মামলার নম্বর ও তারিখ, মামলার সংক্ষিপ্ত বিবরণ ও বর্তমান অবস্থা জানিয়ে ব্যক্তিগতভাবে বা সম্পাদকের সুপারিশসহ press1@moi.gov.bd ই-মেইলে আবেদন করা যাবে। অভিযুক্তের সাংবাদিকতার প্রত্যয়ন বা প্রমাণপত্র আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংবাদিক বলতে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ অনুযায়ী সংবাদকর্মীদের বোঝাবে। অডিও-ভিজ্যুয়াল এবং ডিজিটাল বা অনলাইন মিডিয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন, বিধির (যদি থাকে) সংজ্ঞা প্রযোজ্য হবে অথবা ওই আইনের সংজ্ঞা প্রযোজ্য হবে।তবে, সাংবাদিকদের পেশাগত দায়িত্বের বাইরে ব্যক্তিগত দায় রয়েছে এমন কোনো মামলার তথ্য পাঠানো যাবে না বলেও এতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বেশ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে। সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এসব মামলার সমালোচনা করে বলেছে, সাংবাদিকদের বিরুদ্ধে নির্বিচারে এ ধরনের হত্যা মামলা আইনের অপব্যবহার ও মুক্ত সাংবাদিকতার বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির লঙ্ঘন।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী