ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

নতুন প্রজন্মের প্রেম, বিয়ে নিয়ে অভিনব মন্তব্য মৌসুমীর

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ১২:৫৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ১২:৫৯:৪৬ অপরাহ্ন
নতুন প্রজন্মের প্রেম, বিয়ে নিয়ে অভিনব মন্তব্য মৌসুমীর
নতুন প্রজন্মের প্রেম, বিয়ে নিয়ে অবিনব মন্তব্য করেছেন টালিউড ও বলিউড কাঁপানো তারকা মৌসুমী চট্টোপাধ্যায়। অভিনেত্রী মনে করেন, এ প্রজন্মের ছেলে মেয়েদের বিয়ে করাই উচিত নয়।সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন মৌসুমী। ওই সাক্ষাৎকারে নানা বিষয় নিয়ে আলোচনা করেন অভিনেত্রী।সত্তর দশকে টালিউড ও বলিউডের সিনেমায় অভিনয়ের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক পেতেন মৌসুমী। ক্যারিয়ারে সফল এ অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় ব্যক্তিজীবনে প্রেম প্রসঙ্গে।উত্তরে অভিনেত্রী বলেন, আমি তো সব সময় প্রেম করি। আমার স্বামী, আমি দুজনেই খুব রোমান্টিক মানুষ। আমার স্বামী তো বিয়ের পরেও অনেক প্রেম করেছে। আমি তো প্রেম করার সময় পাইনি। তবে ফ্লার্ট করেছি প্রচুর।
 
জীবনে দুঃখ প্রসঙ্গে অভিনেত্রীর কাছে কিছু জানতে চাওয়া হলে তিনি বলেন, দুঃখটা আসলে তোমার হাতে, যতক্ষণ ধরে রাখবে রাখো, হাতে ব্যথা হবে তারপর ঈশ্বরের কাছে প্রার্থনা করো, আমি যেন নিজেকে আনন্দে রাখতে পারি।
অভিনেত্রী আরও বলেন, যদি আধ্যাত্মিক পথে থাকো, কিছু এসে-যাবে না। দুঃখকে আমি কখনো বড় করতে চাই না। নিজের আনন্দ, সুখ যদি কারও সঙ্গে ভাগ করে নিতে পারো, তাহলে সেটি করো।এরপরই নতুন প্রজন্মের প্রেম, বিয়ে নিয়ে অভিনেত্রীর ধারণা কী তা জানতে চাওয়া হয়। তখনই মৌসুমী বলেন, মানুষের সহ্যক্ষমতাই নেই, তাই এখন তো বিয়ে করাই উচিত নয়। কারও জন্য কিছু করবে, সেই ভাবনা নেই।মৌসুমী আরও বলেন,  ছেলেমেয়ে দু’জনেই এখন সব সময় কাজের চাপে থাকে। দু’জনের মধ্যে মধ্যস্থতা, সামঞ্জস্য রাখা এক রকম, আপস করা কিন্তু আলাদা বিষয়। তাই বলবো, কলকাতার নব্বই শতাংশ মানুষ বেঁচে নেই। বেঁচে থাকার চেষ্টা করছে মাত্র।
 
১৯৬৭ সালে মাত্র ১৫ বছর বয়সে ‘বালিকা বধু’ সিনেমার মাধ্যমে রুপাীল পর্দায় পা রাখেন মৌসুমী চট্টোপাধ্যায়। ‘অনুরাগ’, ‘হামসাকাল’, ‘বেনাম’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘পরিণীতা’-র মতো সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে উঠেছেন। অভিনেত্রীর বয়স এখন সত্তর ছুঁই ছুঁই। এখনও রূপে ভাটা পড়েনি। অভিনয়ও চালিয়ে যাচ্ছেন সমান তালে। বর্তমানে ‘আড়ি’সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন মৌসুমী।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা