ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আসাদ অনুগতদের অতর্কিত হামলায় সিরিয়ায় ১৪ নিরাপত্তা কর্মী নিহত

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০১:১৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০১:১৩:৫৭ অপরাহ্ন
আসাদ অনুগতদের অতর্কিত হামলায় সিরিয়ায় ১৪ নিরাপত্তা কর্মী নিহত
সিরিয়ার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন এক অতর্কিত হামলায়। নিহতরা সবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মী। হামলায় আরও ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এই প্রাণঘাতী হামলার জন্য সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীকে অভিযুক্ত করেছে বিদ্রোহী যোদ্ধাদের নেতৃত্বাধীন নতুন প্রশাসন।

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় তারতুস প্রদেশে বুধবার এই হামলার ঘটনা ঘটে, যা নিশ্চিত করেছেন দেশটির অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আবদুল রহমান।

আল-ওয়াতান সংবাদপত্রের বরাত দিয়ে মন্ত্রী আবদুল রহমান বলেন, হামলাকারীরা সাবেক আসাদ সরকারের অনুগত বাহিনী। মন্ত্রণালয় জানায়, নিহত নিরাপত্তা কর্মীরা নিরাপত্তা ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছিলেন। তবে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

অন্যদিকে, যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হামলাকারীদের মধ্যে তিনজন নিহত হয়েছেন। হামলার পর ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে।

চলতি মাসের শুরুতে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর কয়েকটি বড় ধরনের ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর আগে, বুধবার আলেপ্পোতে আলাউয়ি উপাসকদের একটি মাজারে হামলার ভিডিও ভাইরাল হয়, যার পর প্রতিবাদের ঝড় ওঠে এবং বিক্ষোভকারীরা জবাবদিহির দাবি জানান।

আলাউয়ি অঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর, আসাদের পলায়নের পর দায়িত্ব নেওয়া নতুন কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের ধর্মীয় প্রতীক রক্ষায় যথেষ্ট উদ্যোগ না নেয়ার অভিযোগ উঠেছে।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এসব ঘটনাগুলো বিচ্ছিন্ন এবং সাবেক সরকারের অবশিষ্টাংশগুলো সাম্প্রদায়িক উপাদান ব্যবহার করে বিভেদ ছড়ানোর চেষ্টা করতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা