ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আপনাদের সম্মান করি, আপনারাও করুন: ভারতকে জামায়াতের আমির

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০১:২১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০১:২১:২৫ অপরাহ্ন
আপনাদের সম্মান করি, আপনারাও করুন: ভারতকে জামায়াতের আমির
ভারতকে সম্মান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আপনারা প্রতিবেশী হিসেবে আমাদের সম্মান করুন, বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে সম্মান করতে শিখুন।” তিনি আরও বলেন, “ভারত থেকে চোখ রাঙিয়ে আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না। বাংলাদেশের মানুষ আজ চোখে চোখ রেখে কথা বলার সাহস সঞ্চয় করেছে।”

আজ (২৬ ডিসেম্বর) খুলনার পাইকগাছার গদাইপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

ভারতের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে জামায়াতের আমির বলেন, “আপনাদের কাছ থেকেও সম্মান আশা করি। আমরা প্রতিবেশী হিসেবে সম্মান জানাই, আপনারাও আমাদের সম্মান করুন।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমালোচনা করে শফিকুর রহমান বলেন, “তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন সেবাদাসী। জনগণকে দাসত্বের শৃঙ্খলে বন্দি করতে চেয়েছিলেন, কিন্তু আমাদের সন্তানরা সেই শৃঙ্খল ভেঙে দিয়েছে।” তিনি আরও বলেন, “দিল্লি বসে ষড়যন্ত্র করছে স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা, এবং আমাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।”

এ সময় তিনি বিডিআর হত্যাসহ সব হত্যাকাণ্ড ও গুমের বিচার দাবি করেন এবং সকল দুর্নীতি, অর্থপাচার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দাবি করেন। জামায়াতের আমির ভবিষ্যতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার নেতৃত্ব যুব সমাজের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান।

পথসভায় পাইকগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা সাঈদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতারা।

এছাড়া, সকালে ডুমুরিয়ার আঠারো মাইলে পথসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির। দুপুরে কয়রায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে তার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা