ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

‘সচিবালয়ে আগুনের ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে’

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০২:০৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০২:০৪:২৫ অপরাহ্ন
‘সচিবালয়ে আগুনের ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে’
১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার মন্তব্য করেছেন, সচিবালয়ের অগ্নিকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ১২ দলীয় জোটের আয়োজিত একটি বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

সমাবেশে মোস্তফা জামাল হায়দার বলেন, “আমাদের ছাত্র সমাজ, রাজনৈতিক সমাজ আজ দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। সময় এসেছে, জুলাইয়ের চাইতেও কঠিন ও শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে তোলা।” তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আমরা আপনাদের শত্রু নই, তবে যদি আপনারা জনগণের পালস বুঝতে ব্যর্থ হন, তাহলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।”

তিনি আরও বলেন, “আমাদের সংগ্রামী চেতনার কোথাও চিড় ধরেছে, বিভ্রান্তি তৈরি করার অপচেষ্টা চলছে।” শেখ হাসিনার পতনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, সে সরকারকে তারা দুই হাত তুলে আশীর্বাদ করেছিলেন এবং এখনো তাদের প্রতি আস্থা রয়েছে। তবে, বর্তমানে সরকার একের পর এক ভুল করছে, যা জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি করছে।

মোস্তফা জামাল হায়দার বলেন, “যদি আমরা জাতীয় ঐক্য ধরে রাখতে না পারি, তবে জাতীয় ঐক্য বিরোধী শত্রুরা সবচাইতে বেশি খুশি হবে।” তিনি দেশের বর্ডার এবং পার্বত্য চট্টগ্রামে সৃষ্টি হওয়া অস্থিরতার পরিস্থিতি মোকাবেলা করতে আরও সুদৃঢ় ঐক্যের প্রয়োজনীয়তা গুরুত্ব আরোপ করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা