ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে প্রয়োজনে বিদেশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে : কমিশন প্রধান

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০২:৫১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০২:৫১:২২ অপরাহ্ন
বিডিআর হত্যাকাণ্ড নিয়ে প্রয়োজনে বিদেশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে : কমিশন প্রধান
বিডিআর (বর্তমানে বিজিবি) হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তের জন্য গঠিত স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান বলেছেন, প্রয়োজনে বিদেশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, বিদেশে থাকা সন্দেহভাজনদের সুরক্ষিতভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য সেসব দেশে চিঠি পাঠানো বা তদন্ত টিম পাঠানোর ব্যবস্থা করা হবে।

আজ (বৃহস্পতিবার) বিজিবি সদর দপ্তরের ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) সম্মেলন কক্ষে কমিশনের প্রথম বৈঠক শেষে ফজলুর রহমান বলেন, "জাতিকে অন্ধকারে রেখে কাজ করব না। সুষ্ঠু তদন্ত হবে। আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে দেশি-বিদেশি ষড়যন্ত্র চিহ্নিত করার।"

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত ওই নির্মম হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন। বিদ্রোহী জওয়ানদের হামলার পর দেশব্যাপী আলোচিত হয় এ ঘটনা।

এর আগে, ১৯ ডিসেম্বর ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদসহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়। এর পর ২৪ ডিসেম্বর সরকার বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করে। কমিশন ৯০ দিনের মধ্যে সরকারকে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে