ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০২:৫৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০২:৫৮:১৫ অপরাহ্ন
বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভিযানে ২০টি সোনার বার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বিজি ১৪৮ ফ্লাইটের একটি সিটের নিচ থেকে এসব সোনার বার জব্দ করা হয়।

আজ (বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, বিমানবন্দর নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দার যৌথ অভিযানে সোনাগুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার বারগুলোর মোট ওজন প্রায় ২ কেজি ৩৩০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৬০ লাখ টাকা।

এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী এক যাত্রীকে আটক করেছে। তবে তার পরিচয় এখনো জানানো হয়নি। আটক ব্যক্তির বিরুদ্ধে পতেঙ্গা থানায় ফৌজদারি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, উদ্ধার হওয়া সোনার বারগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন