ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

টঙ্গীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০৩:১৭:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০৩:১৭:৩৯ অপরাহ্ন
টঙ্গীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত
গাজীপুরের টঙ্গীতে ডাম্পট্রাকের নিচে চাপা পড়ে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের শিলমুন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম নয়ন, তার পিতার নাম সোহাগ মিয়া। তারা আরিচপুরের স্থানীয় রফিক গাজীর বাড়িতে বসবাস করতেন। নয়ন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। তার গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন তার চাচা মো. কাউসারকে নিয়ে মোটরসাইকেলে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়ক দিয়ে পূবাইলের হায়দরাবাদ এলাকায় যাচ্ছিল। শিলমুন বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ডাম্পট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নয়ন ট্রাকের নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে প্রাণ হারান।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত কাউসার এবং নিহত নয়নকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক শফিউল ইসলাম জানিয়েছেন, 'খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহত নয়নের লাশ উদ্ধার করেছে। তার মাথা থেঁতলে গেছে। ট্রাকচাপায় দুর্ঘটনার পর ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।'

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম